২২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

এই পোস্টে ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ নিচে দেওয়া হলঃ

বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ?
ক. ১০ বছর
খ. ২০ বছর
গ. ২৫ বছর
ঘ. ৩০ বছর

সঠিক উত্তরঃ ঘ. ৩০ বছর

বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক. পাট
খ. তৈরি পোশাক
গ. চা
ঘ. মাছ

সঠিক উত্তরঃ খ. তৈরি পোশাক

কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
ক. মোহাম্মদ আইয়ুব খান
খ. আখতার হামিদ খান
গ. আবদুল হামিদ খান ভাসানী
ঘ. এ কে ফজলুল হক

সঠিক উত্তরঃ খ. আখতার হামিদ খান

ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়ণগঞ্জে

সঠিক উত্তরঃ খ. লাহোরে

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. কর্নওয়ালিস
খ. জন মেয়ার
গ. ক্লাইভ
ঘ. ওয়ারেন হেস্টিংস

সঠিক উত্তরঃ ক. কর্নওয়ালিস

বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. দিনাজপুর
খ. ঠাকুরগাঁ
গ. লালমনিরহাট
ঘ. পঞ্চগড়

সঠিক উত্তরঃ ঘ. পঞ্চগড়

সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল
খ. সুরমা
গ. চন্দনা
ঘ. রূপসা

সঠিক উত্তরঃ খ. সুরমা

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. সোনারগাঁও
গ. পাহাড়পুর
ঘ. ঢাকা

সঠিক উত্তরঃ খ. সোনারগাঁও

বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ক. রাঙামাটি
খ. রূপের
গ. কুমিল্লা
ঘ. সিলেট

সঠিক উত্তরঃ ঘ. সিলেট

মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. আট
খ. দশ
গ. এগার
ঘ. পনের

সঠিক উত্তরঃ গ. এগার

ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
ক. তেহরান
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. রিয়াদ

সঠিক উত্তরঃ খ. জেদ্দা

বিসিএস প্রিলিমিনারির প্রতিটি বছরের প্রশ্ন ও সমাধান দেখতে “বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান” খুলে দেখুন।

বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে

সঠিক উত্তরঃ গ. ১৯৭৪ সালে

অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ. মাইক্রোক্রেডিট
গ. উন্নয়নের গতিধারা
ঘ. বৈদেশিক সাহায্য

সঠিক উত্তরঃ ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
ক. দিল্লী
খ. ঢাকা
গ. ডারবান
ঘ. উগান্ডায়

সঠিক উত্তরঃ ঘ. উগান্ডায়

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সদস্য সংখ্যা কত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৫

সঠিক উত্তরঃ ক. ৬

BIMSTEC কি ধরনের সংগঠন?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. বাণিজ্যিক
ঘ. সামাজিক

সঠিক উত্তরঃ খ. অর্থনৈতিক

সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮৫ সালে ঢাকায়
খ. ১৯৮৩ সালে দিল্লীতে
গ. ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ. ১৯৮৬ সালে মালেতে

সঠিক উত্তরঃ ক. ১৯৮৫ সালে ঢাকায়

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১৯৩
খ. ১৮৯
গ. ১৭০
ঘ. ১৭৫

সঠিক উত্তরঃ ক. ১৯৩

বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
ক. ২ বার
খ. ৩ বার
গ. ১ বার
ঘ. ৪ বার

সঠিক উত্তরঃ ক. ২ বার

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক. ১৩৬
খ. ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৪০

সঠিক উত্তরঃ খ. ১৩৭

জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক. স্বস্তি পরিষদে
খ. সাধারণ পরিষদের অধিবেশনে
গ. ইকোসোকে (ECOSOC)
ঘ. ইউনেসকোতে (UNESCO)

সঠিক উত্তরঃ খ. সাধারণ পরিষদের অধিবেশনে

মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক. জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

সঠিক উত্তরঃ খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

রাশিয়ার কুরঙ্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
ক. ১২,৮০০ টন
খ. ১৪,২০০ টন
গ. ১৩,৯০০ টন
ঘ. ২৪,০০০ টন

সঠিক উত্তরঃ ঘ. ২৪,০০০ টন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ক. দক্ষিণ সুদান
খ. নাইজেরিয়া
গ. বাংলাদেশ
ঘ. ভারত

সঠিক উত্তরঃ ক. দক্ষিণ সুদান

‘বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
ক. পাকিস্তান
খ. কেনিয়া
গ. পাপুয়া নিউগিনি
ঘ. বাংলাদেশ

সঠিক উত্তরঃ গ. পাপুয়া নিউগিনি

২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
খ. হোমস জে হেকম্যান
গ. গাও সিংজিয়ান
ঘ. এরিক ক্যান্ডেল

সঠিক উত্তরঃ ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং

পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
গ. এশিয়া
ঘ. উত্তর আমেরিকা

সঠিক উত্তরঃ গ. এশিয়া

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১৭ এপ্রিল, ১৯৭১
গ. ৭ মার্চ, ১৯৭১
ঘ. ২৫ মার্চ, ১৯৭১

সঠিক উত্তরঃ ক. ১০ এপ্রিল, ১৯৭১

হেলসিংকি কোন দেশের রাজধানী?
ক. সুইডেন
খ. পোল্যান্ড
গ. ফিনল্যান্ড
ঘ. নরওয়ে

সঠিক উত্তরঃ গ. ফিনল্যান্ড

কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ?
ক. ইরাক
খ. কুয়েত
গ. মিশর
ঘ. জর্ডান

সঠিক উত্তরঃ ক. ইরাক

সোনালী আঁশের দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলঙ্কা
গ. পাকিস্তান
ঘ. বাংলাদেশ

সঠিক উত্তরঃ ঘ. বাংলাদেশ

বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
ক. বর্ধমান হাউজ
খ. বাংলা ভবন
গ. চামেলী হাউজ
ঘ. আহসান মঞ্জিল

সঠিক উত্তরঃ ক. বর্ধমান হাউজ

ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
ক. ১৫টি
খ. ১৭টি
গ. ১৪টি
ঘ. ১৩টি

সঠিক উত্তরঃ ঘ. ১৩টি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯১১ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯২১ সালে

সঠিক উত্তরঃ ঘ. ১৯২১ সালে

সুইডেনের মুদ্রার নাম কি?
ক. পাউন্ড
খ. ডলার
গ. ক্রোনা
ঘ. পেসো

সঠিক উত্তরঃ গ. ক্রোনা

NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১০০
খ. ১১০
গ. ১১৪
ঘ. ১২০

সঠিক উত্তরঃ ঘ. ১২০

কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
ক. মার্লবোরো হাউজ
খ. বাকিংহাম প্রাসাদ
গ. হোয়াইট হাউজ
ঘ. দি চেকার্স

সঠিক উত্তরঃ ক. মার্লবোরো হাউজ

সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক. ১৮১৯ সালে
খ. ১৮২৯ সালে
গ. ১৮৩৯ সালে
ঘ. ১৮৪৯ সালে

সঠিক উত্তরঃ খ. ১৮২৯ সালে

MCQ Bank BD অ্যাপে রয়েছে ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।

প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. কলম্বো
গ. নয়াদিল্লী
ঘ. কাঠমাণ্ডু

সঠিক উত্তরঃ ঘ. কাঠমাণ্ডু

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. লালমনিরহাট
ঘ. দিনাজপুর

সঠিক উত্তরঃ গ. লালমনিরহাট

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. সুকুমার সেন

সঠিক উত্তরঃ ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত

‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহম্মদ এনামুল হক

সঠিক উত্তরঃ খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

‘পদাবলী’র প্রথম কবি কে?
ক. শ্রীচৈতন্য
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস

সঠিক উত্তরঃ খ. বিদ্যাপতি

দোভাষী পুঁথি বলতে কি বোঝায় ?
ক. দুই ভাষায় রচিত পুঁথি
খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি

সঠিক উত্তরঃ খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্ৰনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীমউদ্দীন

সঠিক উত্তরঃ ক. রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে-বাইরে
ঘ. রক্তকরবী

সঠিক উত্তরঃ ঘ. রক্তকরবী

কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. অগ্রপথিক

সঠিক উত্তরঃ খ. আনন্দময়ীর আগমনে

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
ক. বাউণ্ডেলের আত্মকাহিনী
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী

সঠিক উত্তরঃ ক. বাউণ্ডেলের আত্মকাহিনী

২২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ নাসিরউদ্দীন
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. সিকানদার আবু জাফর
ঘ. কাজী আব্দুল ওদুদ

সঠিক উত্তরঃ ক. মোহাম্মদ নাসিরউদ্দীন

‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
ক. ফররুখ আহমদ
খ. আহসান হাবিব
গ. শামসুর রাহমান
ঘ. হাসান হাফিজুর রহমান

সঠিক উত্তরঃ ক. ফররুখ আহমদ

‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য

সঠিক উত্তরঃ ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অপলাপ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ

সঠিক উত্তরঃ ক. অস্বীকার

পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ. বাউল বা মরমী গীতি
ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

সঠিক উত্তরঃ খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ. মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ. মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান

সঠিক উত্তরঃ ঘ. মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান

কোনটি ঠিক?
ক. গোরা (নাট্যগ্রন্থ)
খ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ. পথের দাবী (উপন্যাস)
ঘ. একাত্তরের দিনগুলি (উপন্যাস)

সঠিক উত্তরঃ গ. পথের দাবী (উপন্যাস)

কোনটি হযরত মুহম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
ক. মরুমায়া
খ. মরু ভাস্কর
গ. মরু কুসুম
ঘ. মরুতীর্থ

সঠিক উত্তরঃ খ. মরু ভাস্কর

পদাবলী লিখেছেন –
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. কায়কোবাদ

সঠিক উত্তরঃ ক. রবীন্দ্রনাথ ঠাকুর

MCQ Bank BD অ্যাপে ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।

‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক কে?
ক. মুহম্মদ আব্দুল হাই
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. মুহম্মদ এনামুল হক
ঘ. আহমদ শরীফ

সঠিক উত্তরঃ ঘ. আহমদ শরীফ

‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এই বাক্যের ‘কী’-এর অর্থ –
ক. ভয়
খ. রাগ
গ. বিরক্তি
ঘ. বিপন

সঠিক উত্তরঃ গ. বিরক্তি

‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ –
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক

সঠিক উত্তরঃ খ. তোষামুদে

Submission—Yielding.
ক. Subjection… Liberation.
খ. Restrain… Indulge.
গ. Compliant … Acquiescent
ঘ. Restriction … Relaxation.

সঠিক উত্তরঃ গ. Compliant … Acquiescent

Vacillate… Hesitate
ক. Persevere … Waiver
খ. Impulsive … Deliberate
গ. Obstinate … Accommodating
ঘ. Irresolute… Indecisive.

সঠিক উত্তরঃ ঘ. Irresolute… Indecisive.

Assert … Dissent.
ক. Affirm… Object.
খ. Reject … Disapprove.
গ. Acknowledge… Recognize.
ঘ. Endorse … Ratify.

সঠিক উত্তরঃ ক. Affirm… Object.

Distort … Twist.
ক. Straighten… Bend.
খ. Deform… Reform.
গ. Harmonize… Balance
ঘ. Observe… Blur.

সঠিক উত্তরঃ গ. Harmonize… Balance

Government has been entrusted…..elected politicians.
ক. with
খ. for
গ. to
ঘ. at

সঠিক উত্তরঃ গ. to

He has paid the penalty……his crimes……five years in prison.
ক. for, with
খ. at, by
গ. about, at
ঘ. after, in

সঠিক উত্তরঃ ক. for, with

The path……paved, so we were able to walk through the path.
ক. was
খ. had been
গ. has been
ঘ. being

সঠিক উত্তরঃ খ. had been

In spite of my requests, he did not—
ক. give in
খ. fall in
গ. get off
ঘ. give forth

সঠিক উত্তরঃ ক. give in

The children studied in a class room—windows were never opened.
ক. that
খ. which
গ. where
ঘ. whose

সঠিক উত্তরঃ ঘ. whose

To stay healthy, we must plan to have a balanced—.
ক. food
খ. diet
গ. outlook
ঘ. figure

সঠিক উত্তরঃ খ. diet

We must keep our fingers…..that the weather will stay fine for the picnic tomorrow.
ক. raised
খ. pointed
গ. lifted
ঘ. cressed (crossed)

সঠিক উত্তরঃ ঘ. cressed (crossed)

They have—their support for our case
ক. pledged
খ. disavowed
গ. provided
ঘ. defered

সঠিক উত্তরঃ ক. pledged

২২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।

Cul-de-sac
ক. selection
খ. dead end
গ. error
ঘ. bubble

সঠিক উত্তরঃ খ. dead end

Parcel
ক. quarrel
খ. piece of land
গ. postage
ঘ. unobstracted view.

সঠিক উত্তরঃ খ. piece of land

Ruminant
ক. Cud-chewing animal
খ. Soup
গ. Gossip
ঘ. Noise-maker.

সঠিক উত্তরঃ ক. Cud-chewing animal

Data bases sit on computer disks, humming away implies.
ক. Data bases are singing instrumant
খ. Data bases are useless and static
গ. Data bases make soft-sound but ate working away.
ঘ. Data bases are things of the past.

সঠিক উত্তরঃ গ. Data bases make soft-sound but ate working away.

Modern data base produce reams of observational data.
ক. Data bases produce a lot of information
খ. Data bases are pecked with paper.
গ. Data bases create information instantly.
ঘ. Data bases are of limited use in strong information.

সঠিক উত্তরঃ ক. Data bases produce a lot of information

A good title for the passage will be—.
ক. Telescope and exploration of the universe.
খ. Digital telescope and exploration of the universe.
গ. Astronomers and exploration of the universe.
ঘ. Space exploration in the new millennium.

সঠিক উত্তরঃ খ. Digital telescope and exploration of the universe.

একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৭৩০
খ. ৭৩৫
গ. ৮০০
ঘ. ৭৮০

সঠিক উত্তরঃ খ. ৭৩৫

কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
ক. ১৫%
খ. ১০%
গ. ১২%
ঘ. ১১%

সঠিক উত্তরঃ খ. ১০%

কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
ক. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
খ. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
গ. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
ঘ. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫

সঠিক উত্তরঃ ক. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫

একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
ক. 8%
খ. ৬%
গ. ৫%
ঘ. ৭%

সঠিক উত্তরঃ গ. ৫%

দুটি ক্রমিক সংখ্যার বর্গের অত্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ১০০

সঠিক উত্তরঃ ঘ. ১০০

একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
ক. ৭/৯
খ. ৯/১১
গ. ১১/১৩
ঘ. ১৩/১৫

সঠিক উত্তরঃ খ. ৯/১১

বিগত বছরের সব প্রশ্নের সাথে ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান এখন MCQ Bank BD অ্যাপে, যেখানে পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করা যায় সহজেই।

কোন সংখ্যাটি বৃহত্তম ?
ক. ০.৩
খ. ১/৩
গ. √০.৩
ঘ. ২/৫

সঠিক উত্তরঃ গ. √০.৩

x + y = 12 এবং x – y = 2 হলে xy-এর মান কত?
ক. 35
খ. 140
গ. 70
ঘ. 144

সঠিক উত্তরঃ ক. 35

এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?
ক. ৬৫ বছর
খ. ২৮ বছর
গ. ৩৩ বছর
ঘ. ৫৩ বছর

সঠিক উত্তরঃ গ. ৩৩ বছর

৬০ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
ক. ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
খ. ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
গ. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
ঘ. ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার

সঠিক উত্তরঃ গ. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার

নিউট্রন আবিষ্কার করেন –
ক. কিউরি
খ. রাদারফোর্ড
গ. চ্যাডউইক
ঘ. থমসন

সঠিক উত্তরঃ গ. চ্যাডউইক

২২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলা হয় –
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার

সঠিক উত্তরঃ গ. আইসোটোন

উড়োজাহাজের গতি নির্ণয়াক যন্ত্র –
ক. ক্রনোমিটার
খ. ট্যাকোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. ওডোমিটার

সঠিক উত্তরঃ খ. ট্যাকোমিটার

ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র –
ক. ব্যারোমিটার
খ. সেক্সট্যান্ট
গ. সিসমোগ্রাফ
ঘ. ম্যানোমিটার

সঠিক উত্তরঃ গ. সিসমোগ্রাফ

রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় –
ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. রঞ্জন রশ্মি
ঘ. কসমিক রশ্মি

সঠিক উত্তরঃ গ. রঞ্জন রশ্মি

সূর্যে শক্তি উৎপন্ন হয় –
ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ. তেজস্ক্রিয়তার ফলে

সঠিক উত্তরঃ খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

ডেঙ্গু জ্বরের বাহক –
ক. অ্যানোফিলিস
খ. কিউলের
গ. এডিস
ঘ. সকল ধরনের মশা

সঠিক উত্তরঃ গ. এডিস

পেনিসিলিয়াম আবিষ্কার করেন –
ক. টমাস এডিসন
খ. রবার্ট হুক
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. জেমস ওয়াট

সঠিক উত্তরঃ গ. আলেকজান্ডার ফ্লেমিং

গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে –
ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে

সঠিক উত্তরঃ ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ –
ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই
ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

সঠিক উত্তরঃ খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের যেকোন চাকরীর পিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন।

বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দেখুনঃ
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান একসাথেঃ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান

আরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুনঃ
২৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৪ তম বিসিএস (বাতিল পরীক্ষা) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com