৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

এই পোস্টে ৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ নিচে দেওয়া হলঃ

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ক. ছেঁড়াতার
খ. চাকা
গ. বাকি ইতিহাস
ঘ. কী চাহ শঙ্খচিল

সঠিক উত্তরঃ ঘ. কী চাহ শঙ্খচিল

তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি ?
ক. অক্টোপাস
খ. কালো বরফ
গ. ক্রীতদাসের হাসি
ঘ. নাঢ়াই

সঠিক উত্তরঃ ঘ. নাঢ়াই

‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
ক. সোপান
খ. সমর্থ
গ. সোল্লাস
ঘ. সওয়ার

সঠিক উত্তরঃ খ. সমর্থ

নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
ক. যৌগিক ধ্বনি
খ. অক্ষর
গ. বর্ণ
ঘ. মৌলিক স্বরধ্বনি

সঠিক উত্তরঃ খ. অক্ষর

‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
ক. ঢাকার পল্টন
খ. নওগাঁর পতিসর
গ. কুষ্টিয়ার কুমারখালী
ঘ. ময়মনসিংহের বিশাল

সঠিক উত্তরঃ গ. কুষ্টিয়ার কুমারখালী

জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
ক. শ্রীচৈতন্যদেব
খ. কাহ্নপা
গ. বিদ্যাপতি
ঘ. রামকৃষ্ণ পরমহংসদেব

সঠিক উত্তরঃ ক. শ্রীচৈতন্যদেব

চর্যাপদের টীকাকারের নাম কী?
ক. মীননাথ
খ. প্রবোধচন্দ্র বাগচী
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. মুনিদত্ত

সঠিক উত্তরঃ ঘ. মুনিদত্ত

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই ৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

অপিনিহিতির উদাহরণ কোনটি?
ক. জন্ম > জন্ম
খ. আজি > আইজ
গ. ডেস্ক > ডেস্ক
ঘ. অলাবু > লাবু > লাউ

সঠিক উত্তরঃ খ. আজি > আইজ

‘ডিঙি টেনে বের করতে হবে। ‘ — কোন ধরনের বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্য
খ. ভাববাচ্য
গ. যৌগিক
ঘ. কর্মকর্তৃবাচ্য

সঠিক উত্তরঃ খ. ভাববাচ্য

উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. শশব্যস্ত
খ. কালচক্র
গ. পরাণপাখি
ঘ. বহুব্রীহি

সঠিক উত্তরঃ ক. শশব্যস্ত

‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
ক. অকাজ
খ. আবছায়া
গ. আলুনি
ঘ. নিখুঁত

সঠিক উত্তরঃ গ. আলুনি

বিসিএস প্রিলিমিনারির বিগত বছরের প্রশ্ন ও সমাধান দেখতে “বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান” ক্যাটাগরিতে যান।

বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ
খ. রাজশেখর বসু
গ. হরিচরণ সে
ঘ. অশোক মুখোপাধ্যায়

সঠিক উত্তরঃ ক. রামচন্দ্র বিদ্যাবাগীশ

‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?
ক. চারণকবি
খ. সাপুড়ে
গ. সুদখোর
ঘ. কৃষিজীবী

সঠিক উত্তরঃ গ. সুদখোর

কোন বানানটি শুদ্ধ?
ক. পুরষ্কার
খ. আবিষ্কার
গ. সময়পোযোগী
ঘ. স্বত্ব

সঠিক উত্তরঃ ঘ. স্বত্ব

ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই—
ক. রসস্তত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. ক্রিয়ার কাল

সঠিক উত্তরঃ গ. বাক্যতত্ত্ব

কোন বানানটি শুদ্ধ?
ক. মনোকষ্ট
খ. মনঃকষ্ট
গ. মণকষ্ট
ঘ. মনকস্ট

সঠিক উত্তরঃ খ. মনঃকষ্ট

বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’— এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে :
ক. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
খ. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
ঘ. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি

সঠিক উত্তরঃ গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’

‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’— এ বাক্য কোন ধরনের?
ক. অনুজ্ঞাবাচক
খ. নির্দেশাত্মক
গ. বিস্ময়বোধক
ঘ. প্রশ্নবোধক

সঠিক উত্তরঃ খ. নির্দেশাত্মক

প্রচুর + য = প্রাচুর্য— কোন প্রত্যয়?
ক. কৃৎ প্রত্যয়
খ. তদ্ধিত প্রত্যয়
গ. বাংলা কৃৎ প্রত্যয়
ঘ. সংস্কৃত কৃৎ প্রত্যয়

সঠিক উত্তরঃ খ. তদ্ধিত প্রত্যয়

ব্যঞ্জন ধ্বানির সংক্ষিপ্ত রূপকে বলে—
ক. রেফ
খ. হসন্ত
গ. কার
ঘ. ফলা

সঠিক উত্তরঃ ঘ. ফলা

পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
ক. দাশরথি রায়
খ. রামনিধি গুপ্ত
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. রামরাম বসু

সঠিক উত্তরঃ ক. দাশরথি রায়

পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
ক. দাশরথি রায়
খ. রামনিধি গুপ্ত
গ. ফকির গরীবুল্লাহ
ঘ. রামরাম বসু

সঠিক উত্তরঃ ক. দাশরথি রায়

চারণকবি হিসেবে বিখ্যাত কে?
ক. আলাওল
খ. চন্দ্রাবতী
গ. মুকুন্দদাস
ঘ. মুক্তারাম চক্রবর্তী

সঠিক উত্তরঃ গ. মুকুন্দদাস

বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
ক. সমরেশ মজুমদার
খ. শওকত ওসমান
গ. সমরেশ বসু
ঘ. আলাউদ্দিন আল আজাদ

সঠিক উত্তরঃ গ. সমরেশ বসু

‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
ক. অসীম সাহা
খ. অরুণ বসু
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. সৈয়দ শামসুল হক

সঠিক উত্তরঃ ঘ. সৈয়দ শামসুল হক

ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
ক. ডব্লিউ বি ইয়েটস
খ. ক্লিনটন বি সিলি
গ. অরুন্ধতী রায়
ঘ. অমিতাভ ঘোষ

সঠিক উত্তরঃ খ. ক্লিনটন বি সিলি

ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
ক. হুলিয়া
খ. তোমাকে অভিবাদন প্রিয়া
গ. সোনালি কাবিন
ঘ. স্মৃতিস্তম্ভ

সঠিক উত্তরঃ ঘ. স্মৃতিস্তম্ভ

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র—
ক. বিনোদিনী
খ. হৈমন্তী
গ. আশালতা
ঘ. চারুলতা

সঠিক উত্তরঃ ঘ. চারুলতা

বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
গ. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’

সঠিক উত্তরঃ খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’

বিগত বছরের সব প্রশ্নের সাথে ৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান এখন MCQ Bank BD অ্যাপে, যেখানে পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করা যায় সহজেই।

জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি ?
ক. গঙ্গা
খ. পুতুলনাচের ইতিকথা
গ. হাঁসুলী বাঁকের উপকথা
ঘ. গৃহদাহ

সঠিক উত্তরঃ ক. গঙ্গা

সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
ক. শওকত আলী
খ. সেলিনা হোসেন
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. সৈয়দ শামসুল হক

সঠিক উত্তরঃ ঘ. সৈয়দ শামসুল হক

‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ুন আজাদ
ঘ. নির্মলেন্দু গুণ

সঠিক উত্তরঃ গ. হুমায়ুন আজাদ

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
ক. স্যার এ. এফ. রহমান
খ. রমেশচন্দ্র মজুমদার
গ. সৈয়দ সাজ্জাদ হোসায়েন
ঘ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

সঠিক উত্তরঃ ঘ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ক. ভূমিপুত্র
খ. মাটির জাহাজ
গ. কাঁটাতারে প্রজাপতি
ঘ. চিলেকোঠার সেপাই

সঠিক উত্তরঃ ঘ. চিলেকোঠার সেপাই

কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় ?
ক. বিষের বাঁশি
খ. যুগবাণী
গ. ভাঙার গান
ঘ. প্রলয় শিখা

সঠিক উত্তরঃ খ. যুগবাণী

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
ক. চৈতালী ঘূর্ণি
খ. রক্তের অক্ষর
গ. বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
ঘ. ১৯৭১

সঠিক উত্তরঃ ঘ. ১৯৭১

One whose attitude is ‘eat, drink and be merry’ is—
ক. materialistic
খ. epicurean
গ. cynic
ঘ. stoic

সঠিক উত্তরঃ খ. epicurean

Call me if you have any problems regarding hod your work. Here ‘regarding’ is a/an–
ক. gerund
খ. apposition
গ. preposition
ঘ. conjunction

সঠিক উত্তরঃ গ. preposition

‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an–
ক. noun
খ. verb
গ. adjective
ঘ. adverb

সঠিক উত্তরঃ ঘ. adverb

‘Who’s that?’ In this sentence ‘that’ is a/an–
ক. pronoun
খ. conjunction
গ. adjective
ঘ. adverb

সঠিক উত্তরঃ ক. pronoun

What is the noun form of the word ‘know’?
ক. knowing
খ. knowledge
গ. knowledgeable
ঘ. known

সঠিক উত্তরঃ খ. knowledge

‘I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an–
ক. adverb
খ. adjective
গ. conjunction
ঘ. verb

সঠিক উত্তরঃ খ. adjective

‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb ‘arrived’ is—
ক. intransitive
খ. transitive
গ. causative
ঘ. defective

সঠিক উত্তরঃ ক. intransitive

Which one of the following is a common gender?
ক. king
খ. sovereign
গ. emperor
ঘ. queen

সঠিক উত্তরঃ খ. sovereign

Identify the word that can be used as both singular and plural.
ক. wood
খ. issue
গ. fish
ঘ. light

সঠিক উত্তরঃ গ. fish

‘The old man was tired of walking’. Here ‘walking’ is a/an–
ক. present participle
খ. adjective
গ. common noun
ঘ. gerund

সঠিক উত্তরঃ ঘ. gerund

I will not let you go.’ In this sentence ‘go’ is a/an–
ক. infinitive
খ. gerund
গ. participle
ঘ. verbal noun

সঠিক উত্তরঃ ক. infinitive

৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান থেকে শুরু করে আগের সব বছরের প্রশ্ন একসাথে পেতে চান? তাহলে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন—এখানে রয়েছে বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের সুযোগ।

When Ushashi entered— the room everybody stopped talking.
ক. into
খ. in
গ. to
ঘ. no preposition required

সঠিক উত্তরঃ ঘ. no preposition required

Which ‘but’ is a preposition?
ক. It is but right to admit our faults.
খ. What can we do but sit and wait?
গ. We tried hard, but did not succeed.
ঘ. There is no one but likes him.

সঠিক উত্তরঃ খ. What can we do but sit and wait?

‘Give somebody a piece of your mind’ means to–
ক. tell someone that you are very angry with them.
খ. say exactly what you feel or think.
গ. return or to help somebody return to a normal situation.
ঘ. give somebody mental peace.

সঠিক উত্তরঃ ক. tell someone that you are very angry with them.

‘To win a prize is my ambition’. The underlined part of the sentence is a/an–
ক. adjective phrase
খ. noun phrase
গ. adverb phrase
ঘ. conjunctional phrase

সঠিক উত্তরঃ খ. noun phrase

Choose the word opposite in meaning to ‘terse’:
ক. concise
খ. detailed
গ. expressive
ঘ. descriptive

সঠিক উত্তরঃ খ. detailed

Identify the correct spelling:
ক. questionaire
খ. questionoir
গ. questionnaire
ঘ. questionair

সঠিক উত্তরঃ গ. questionnaire

Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’
ক. By whom you were taught French?
খ. By whom French was taught you?
গ. French was taught you by whom?
ঘ. By whom were you taught French?

সঠিক উত্তরঃ ঘ. By whom were you taught French?

Select the correct comparative form of the sentence ‘A string of pearls was not so bright as her teeth.’
ক. Her teeth was more brighter than a string of pearls.
খ. Her teeth were brighter than a string of pearls.
গ. A string of pearls was brighter than her teeth.
ঘ. A string of pearls were very bright than her teeth.

সঠিক উত্তরঃ খ. Her teeth were brighter than a string of pearls.

Which one is a correct sentence?
ক. The doctor found my pulse.
খ. The doctor took my pulse.
গ. The doctor examined my pulse.
ঘ. The doctor saw my pulse.

সঠিক উত্তরঃ গ. The doctor examined my pulse.

Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
ক. Caesar
খ. Faustus
গ. Antony
ঘ. Romeo

সঠিক উত্তরঃ গ. Antony

The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled—
ক. Pygmalion
খ. Man and Superman
গ. The Doctor’s Dilemma
ঘ. Mrs. Warren’s Profession

সঠিক উত্তরঃ ক. Pygmalion

In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of—
ক. Norway
খ. Britain
গ. Denmark
ঘ. France

সঠিক উত্তরঃ গ. Denmark

The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by—
ক. W. B. Yeats
খ. T.S. Eliot
গ. Walter Scott
ঘ. Robert Browing

সঠিক উত্তরঃ খ. T.S. Eliot

Who is the author of the first scientific romance The Time Machine?
ক. H. G. Wells
খ. Samuel Butler
গ. Henry James
ঘ. George Moore

সঠিক উত্তরঃ ক. H. G. Wells

Adela Quested and Mrs. Moore are characters from the novel—
ক. David Copperfield
খ. The Return of the Native
গ. A Passage to India
ঘ. Adam Bede

সঠিক উত্তরঃ গ. A Passage to India

Why, then, ’tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama—
ক. King Lear
খ. Macbeth
গ. As You Like it
ঘ. Hamlet

সঠিক উত্তরঃ ঘ. Hamlet

Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by—
ক. Robert Browning
খ. Matthew Amold
গ. Alfred Tennyson
ঘ. Lord Byron

সঠিক উত্তরঃ গ. Alfred Tennyson

‘Pip’ is the protagonist in Charles Dicken’s novel–
ক. A Christmas Carol
খ. A Tale of Two Cities
গ. Oliver Twist
ঘ. Great Expectations

সঠিক উত্তরঃ ঘ. Great Expectations

‘Lady Chatterley’s Lover’ was written by the author of–
ক. Lord Jim
খ. The Rainbow
গ. Ulysses
ঘ. A Passage to India

সঠিক উত্তরঃ খ. The Rainbow

Vanity Fair’ is a novel written by–
ক. D. H. Lawrence
খ. William Makepeace Thackeray
গ. Joseph Conrad
ঘ. Virgina Woolf

সঠিক উত্তরঃ খ. William Makepeace Thackeray

Who is not a romantic poet?
ক. P. B. Shelley
খ. S. T. Coleridge
গ. John Keats
ঘ. T.S. Eliot

সঠিক উত্তরঃ ঘ. T.S. Eliot

The play The Birthday Party’ is written by–
ক. Samuel Beckett
খ. Henry Livings
গ. Harold Pinter
ঘ. Arthur Miller

সঠিক উত্তরঃ গ. Harold Pinter

The play The Birthday Party’ is written by–
ক. Samuel Beckett
খ. Henry Livings
গ. Harold Pinter
ঘ. Arthur Miller

সঠিক উত্তরঃ গ. Harold Pinter

Time held me green and dying Dida Though I sang in my chains like the sea. These lines have been quoted from DylanThomas’ poem–
ক. The Flower
খ. Fern Hill
গ. By Fire
ঘ. After the Funeral

সঠিক উত্তরঃ খ. Fern Hill

. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
ক. অশোক
খ. শশাঙ্ক
গ. মেগদা
ঘ. ধর্মপাল

সঠিক উত্তরঃ খ. শশাঙ্ক

‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
ক. ৫ম-৬ষ্ঠ শতক
খ. ৬ষ্ঠ-৭ম শতক
গ. ৭ম-৮ম শতক
ঘ. ৮ম-৯ম শতক

সঠিক উত্তরঃ গ. ৭ম-৮ম শতক

বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
ক. শামসুদ্দীন ইলিয়াস শাহ
খ. নাসিরুদ্দীন মাহমুদ শাহ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ

সঠিক উত্তরঃ গ. আলাউদ্দিন হোসেন শাহ

বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিস্টাব্দ) শেষ কে ছিলেন?
ক. হেমন্ত সেন
খ. বল্লাল সেন
গ. লক্ষ্মণ সেন
ঘ. কেশব সেন

সঠিক উত্তরঃ ঘ. কেশব সেন

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ক. পুন্ড্র
খ. তাম্রলিপ্তি
গ. গৌড়
ঘ. হরিকেল

সঠিক উত্তরঃ ক. পুন্ড্র

বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
ক. লর্ড কার্জন
খ. রাজা পঞ্চম জর্জ
গ. লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ. লর্ড ওয়াভেল

সঠিক উত্তরঃ খ. রাজা পঞ্চম জর্জ

ঢাকা শহরের গোড়াপত্তন হয়–
ক. ব্রিটিশ আমলে
খ. সুলতানি আমলে
গ. মুঘল আমলে
ঘ. স্বাধীন নবাবী আমলে

সঠিক উত্তরঃ খ. সুলতানি আমলে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. নওয়াব আব্দুল লতিফ
খ. স্যার সৈয়দ আহমেদ
গ. নওয়াব স্যার সলিমুল্লাহ
ঘ. খাজা নাজিমউদ্দীন

সঠিক উত্তরঃ গ. নওয়াব স্যার সলিমুল্লাহ

ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. খাজা নাজিমউদ্দীন
খ. নুরুল আমিন
গ. লিয়াকত আলী খান
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

সঠিক উত্তরঃ ক. খাজা নাজিমউদ্দীন

লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
ক. ২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪
খ. ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
গ. ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪২
ঘ. ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪

সঠিক উত্তরঃ খ. ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪

বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরী’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?
ক. ২০ মে ১৯৭২
খ. ২১ মে ১৯৭২
গ. ২২ মে ১৯৭২
ঘ. ২৩ মে ১৯৭২

সঠিক উত্তরঃ ঘ. ২৩ মে ১৯৭২

ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—
ক. শাসনতান্ত্রিক কাঠামো
খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
গ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
ঘ. বিচার ব্যবস্থা

সঠিক উত্তরঃ ঘ. বিচার ব্যবস্থা

কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়—
ক. রোজ গার্ডেনে
খ. সিরাজগঞ্জে
গ. সন্তোষে
ঘ. সুনামগঞ্জে

সঠিক উত্তরঃ গ. সন্তোষে

মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?
ক. এপ্রিল ১০, ১৯৭১
খ. এপ্রিল ১১, ১৯৭১
গ. এপ্রিল ১২, ১৯৭১
ঘ. এপ্রিল ১৩, ১৯৭১

সঠিক উত্তরঃ ক. এপ্রিল ১০, ১৯৭১

MCQ Bank BD অ্যাপে রয়েছে ৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।

কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
ক. সিপাহি মোস্তফা কামাল
খ. ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
গ. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
ঘ. সিপাহি হামিদুর রহমান

সঠিক উত্তরঃ ঘ. সিপাহি হামিদুর রহমান

কে বীরশ্রেষ্ঠ নम?
ক. হামিদুর রহমান
খ. মোস্তফা কামাল
গ. মুন্সী আব্দুর রহিম
ঘ. নূর মোহাম্মদ শেখ

সঠিক উত্তরঃ গ. মুন্সী আব্দুর রহিম

বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
ক. ৭ মার্চ ১৯৭৩
খ. ১৭ মার্চ ১৯৭৩
গ. ২৭ মার্চ ১৯৭৩
ঘ. ৭ মার্চ ১৯৭৪

সঠিক উত্তরঃ ক. ৭ মার্চ ১৯৭৩

পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
ক. ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
খ. ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
গ. ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ঘ. ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪

সঠিক উত্তরঃ গ. ফেব্রুয়ারি ২২, ১৯৭৪

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. মোহাম্মদউল্লাহ
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী

সঠিক উত্তরঃ ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
ক. বহুদলীয় ব্যবস্থা
খ. বাকশাল প্রতিষ্ঠা
গ. তত্ত্বাবধায়ক সরকার
ঘ. সংসদে মহিলা আসন

সঠিক উত্তরঃ গ. তত্ত্বাবধায়ক সরকার

সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
ক. ৪র্থ তফসিল
খ. ৫ষ্ঠ তফসিল
গ. ৬ম তফসিল
ঘ. ৭ম তফসিল

সঠিক উত্তরঃ ক. ৪র্থ তফসিল

কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
ক. অনুচ্ছেদ ৭
খ. অনুচ্ছেদ ৭(ক)
গ. অনুচ্ছেদ ৭(খ)
ঘ. অনুচ্ছেদ ৮

সঠিক উত্তরঃ গ. অনুচ্ছেদ ৭(খ)

সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
ক. অনুচ্ছেদ ২২
খ. অনুচ্ছেদ ২৪
গ. অনুচ্ছেদ ২৩
ঘ. অনুচ্ছেদ ২৫

সঠিক উত্তরঃ ঘ. অনুচ্ছেদ ২৫

বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
ক. দক্ষিণ তালপট্টি
খ. সেন্টমার্টিন
গ. নিঝুম দ্বীপ
ঘ. ভোলা

সঠিক উত্তরঃ খ. সেন্টমার্টিন

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি

সঠিক উত্তরঃ গ. ৫টি

কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?
ক. সাঁওতাল
খ. গারো
গ. খাসিয়া
ঘ. মুরং

সঠিক উত্তরঃ খ. গারো

প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সিলেট

সঠিক উত্তরঃ গ. বান্দরবান

আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
ক. খাগড়াছড়ি জেলায়
খ. রাঙামাটি জেলায়
গ. বান্দরবান জেলায়
ঘ. কক্সবাজার জেলায়

সঠিক উত্তরঃ ক. খাগড়াছড়ি জেলায়

স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
ক. জাবেদ করিম
খ. ফজলুল করিম
গ. জাওয়াদুল করিম
ঘ. মঞ্জুরুল করিম

সঠিক উত্তরঃ ক. জাবেদ করিম

বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
ক. IDA credit এর মাধ্যমে
খ. IMF এর bailout package-এর মাধ্যমে
গ. প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
ঘ. বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে

সঠিক উত্তরঃ গ. প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে

জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘pandemic’ ঘোষণা করেছে?
ক. ECOSOC
খ. FAO
গ. WHO
ঘ. HRC

সঠিক উত্তরঃ গ. WHO

৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
ক. ২৫০০
খ. ১৯৯১
গ. ১৯৫০
ঘ. ১৮৯০

সঠিক উত্তরঃ খ. ১৯৯১

জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
ক. অ্যানেগরেট ক্রাম্প
খ. লিনা হেডরিচ
গ. অ্যাঞ্জেলা মারকেল
ঘ. পেট্রা কেলি

সঠিক উত্তরঃ গ. অ্যাঞ্জেলা মারকেল

সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
ক. Weapons of Mass Destruction
খ. Worldwide Mass Destruction
গ. Weapons of Missile Defence
ঘ. Weapons for Massive Destruction

সঠিক উত্তরঃ ক. Weapons of Mass Destruction

২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সুচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
ক. ডেনমার্ক
খ. নরওয়ে
গ. জার্মানি
ঘ. সিঙ্গাপুর

সঠিক উত্তরঃ ক. ডেনমার্ক

জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
ক. WTO
খ. MIGA
গ. World Bank
ঘ. UNCTAD

সঠিক উত্তরঃ ঘ. UNCTAD

আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
ক. ৩টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. ৪টি

সঠিক উত্তরঃ ঘ. ৪টি

কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক. ক্যামেরুন এবং ইথিওপিয়া
খ. পেরু এবং ভেনেজুয়েলা
গ. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
ঘ. মালি এবং সেনেগাল

সঠিক উত্তরঃ গ. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
ক. দক্ষিণ আমেরিকা
খ. আফ্রিকা
গ. মধ্যপ্রাচ্য
ঘ. ইউরোপ

সঠিক উত্তরঃ ক. দক্ষিণ আমেরিকা

নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান ?
ক. কিউবা
খ. ভিয়েতনাম
গ. উজবেকিস্তান
ঘ. সোমালিয়া

সঠিক উত্তরঃ খ. ভিয়েতনাম

ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
ক. রাশিয়া
খ. ডেনমার্ক
গ. সুইডেন
ঘ. ইংল্যান্ড

সঠিক উত্তরঃ ক. রাশিয়া

আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
ক. নাইজেরিয়া
খ. গাম্বিয়া
গ. বাংলাদেশ
ঘ. আলজেরিয়া

সঠিক উত্তরঃ খ. গাম্বিয়া

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৫১ সালে

সঠিক উত্তরঃ খ. ১৯৪৯ সালে

এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. জিব্রাল্টার প্রণালী
খ. বসফরাস প্রণালী
গ. বাবেল মান্দেব প্রণালী
ঘ. বেরিং প্রণালী

সঠিক উত্তরঃ গ. বাবেল মান্দেব প্রণালী

ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
ক. ১৯১২ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯১৫ সালে

সঠিক উত্তরঃ ক. ১৯১২ সালে

কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
ক. রুয়ান্ডা
খ. সিয়েরা লিওন
গ. সুদান
ঘ. লাইবেরিয়া

সঠিক উত্তরঃ খ. সিয়েরা লিওন

জাতিসংঘ নামকরণ করেন—
ক. রুজভেল্ট
খ. স্টালিন
গ. চার্চিল
ঘ. দ্যা গল

সঠিক উত্তরঃ ক. রুজভেল্ট

কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
ক. সৌদি আরব
খ. মালয়েশিয়া
গ. পাকিস্তান
ঘ. তুরস্ক

সঠিক উত্তরঃ ঘ. তুরস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
ক. সুইডেন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. জার্মানি

সঠিক উত্তরঃ ঘ. জার্মানি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে

সঠিক উত্তরঃ ক. ১৯৪৪ সালে

একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম–
ক. আইসোপ্লিথ
খ. আইসোহাইট
গ. আইসোহ্যালাইন
ঘ. আইসোথার্ম

সঠিক উত্তরঃ খ. আইসোহাইট

মার্বেল কোন ধরনের শিলা?
ক. রপান্তরিত শিলা
খ. আগ্নেয় শিলা
গ. পাললিক শিলা
ঘ. মিশ্ৰ শিলা।

সঠিক উত্তরঃ ক. রপান্তরিত শিলা

নিচের কোনটি সত্য নয়?
ক. ইরাবতী মিয়ানমারের একটি নদী
খ. গোবি মরুভূমি ভারতে অবস্থিত
গ. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
ঘ. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত

সঠিক উত্তরঃ খ. গোবি মরুভূমি ভারতে অবস্থিত

দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. মে

সঠিক উত্তরঃ ক. জানুয়ারি

‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?
ক. মেঘনা মোহনায়
খ. সুন্দরবনের দক্ষিণে
গ. পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
ঘ. টেকনাফের দক্ষিণে

সঠিক উত্তরঃ খ. সুন্দরবনের দক্ষিণে

‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি কোথায় অবস্থিত?
ক. মধুপুর গড়ে
খ. বঙ্গোপসাগরে
গ. হাওর অঞ্চলে
ঘ. টারশিয়ারি পাহাড়ে

সঠিক উত্তরঃ খ. বঙ্গোপসাগরে

মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
ক. সিরাস
খ. নিম্বাস
গ. কিউম্যুলাস
ঘ. স্ট্রেটাস

সঠিক উত্তরঃ ঘ. স্ট্রেটাস

২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
ক. আপদ ঝুঁকি হ্রাস
খ. জলবায়ু পরিবর্তন হ্রাস
গ. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
ঘ. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা

সঠিক উত্তরঃ খ. জলবায়ু পরিবর্তন হ্রাস

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ক. ময়নামতি
খ. পুণ্ড্রবর্ধন
গ. পাহাড়পুর
ঘ. সোনারগাঁ

সঠিক উত্তরঃ খ. পুণ্ড্রবর্ধন

UDMC-এর পূর্ণরূপ হলো :
ক. United Disaster Management Centre
খ. Union Disaster Management Committee
গ. Union Disaster Management Centre
ঘ. none of the above

সঠিক উত্তরঃ খ. Union Disaster Management Committee

আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
ক. দূরত্ব
খ. সময়
গ. ভর
ঘ. ওজন

সঠিক উত্তরঃ ক. দূরত্ব

গ্রাফিন (graphene) কার বহুরূপী ?
ক. কার্বন
খ. কার্বন ও অক্সিজেন
গ. কার্বন ও হাইড্রোজেন
ঘ. কার্বন ও নাইট্রোজেন

সঠিক উত্তরঃ ক. কার্বন

১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
ক. ১০০ জুল
খ. ৬০ জুল
গ. ৬০০০ জুল
ঘ. ৩৬০০০০ জুল

সঠিক উত্তরঃ ঘ. ৩৬০০০০ জুল

হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী–
ক. ভেইন
খ. আর্টারি
গ. ক্যাপিলারি
ঘ. নার্ভ

সঠিক উত্তরঃ খ. আর্টারি

প্রোটিন তৈরি হয়–
ক. ফ্যাটি অ্যাসিড দিয়ে
খ. নিউক্লিক অ্যাসিড দিয়ে
গ. অ্যামিনো অ্যাসিড দিয়ে
ঘ. উপরের কোনোটিই নয়

সঠিক উত্তরঃ গ. অ্যামিনো অ্যাসিড দিয়ে

ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি–
ক. আয়রন
খ. কার্বন
গ. টাংস্টেন
ঘ. লেড

সঠিক উত্তরঃ গ. টাংস্টেন

নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
ক. COD > BOD
খ. COD < BOD
গ. COD = BOD
ঘ. উপরের কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ক. COD > BOD

পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল–
ক. ১৯৯০
খ. ১৯৯৫
গ. ১৯৯৭
ঘ. ২০০০

সঠিক উত্তরঃ গ. ১৯৯৭

আইনস্টাইন নোবেল পুরস্কার পান—
ক. আপেক্ষিক তত্ত্বের উপর
খ. মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
গ. কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
ঘ. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

সঠিক উত্তরঃ ঘ. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
ক. পুকুরের পানিতে
খ. লেকের পানিতে
গ. নদীর পানিতে
ঘ. সাগরের পানিতে

সঠিক উত্তরঃ গ. নদীর পানিতে

কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক. গ্লিসারিন
খ. ফিটকিরি
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. ক্যালসিয়াম কার্বোনেট

সঠিক উত্তরঃ ঘ. ক্যালসিয়াম কার্বোনেট

মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
ক. ৭ দিন
খ. ৩০ দিন
গ. ১৮০ দিন
ঘ. উপরের কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ঘ. উপরের কোনোটিই নয়

সূর্যের নিকটতম নক্ষত্রের নাম–
ক. ভেগা
খ. প্রক্সিমা সেন্টাউরি
গ. আলফা সেন্টাউরি A
ঘ. আলফা সেন্টাউরি B

সঠিক উত্তরঃ খ. প্রক্সিমা সেন্টাউরি

ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ?
ক. ট্রাটোমণ্ডল
খ. ট্রপোমণ্ডল
গ. মেসোমণ্ডল
ঘ. তাপমণ্ডল

সঠিক উত্তরঃ ক. ট্রাটোমণ্ডল

MCQ Bank BD অ্যাপে ৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।

কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক. ক্লোরোপিক্রিন
খ. মিথেন
গ. নাইট্রোজেন
ঘ. ইথেন

সঠিক উত্তরঃ ক. ক্লোরোপিক্রিন

API মানে–
ক. Advanced Processing Information
খ. Application Processing Information
গ. Application Programming Interface
ঘ. Application Processing Interface

সঠিক উত্তরঃ গ. Application Programming Interface

যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম—
ক. AND গেইট
খ. OR গেইট
গ. NAND গেইট
ঘ. উপরের কোনোটিই নয়

সঠিক উত্তরঃ গ. NAND গেইট

একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম–
ক. Array
খ. Linked list
গ. Stack
ঘ. Queue

সঠিক উত্তরঃ ঘ. Queue

নিচের কোনটি anti-virus সফ্টওয়্যার নয়?
ক. Oracle
খ. McAfee
গ. Norton
ঘ. Kaspersky

সঠিক উত্তরঃ ক. Oracle

একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে—
ক. compiler
খ. loader
গ. operating system
ঘ. bootstrap

সঠিক উত্তরঃ গ. operating system

মাইক্রোসফট IIS হচ্ছে একটি—
ক. ইমেইল সার্ভার
খ. ওয়েব সার্ভার
গ. ডাটাবেইস সার্ভার
ঘ. ফাইল সার্ভার

সঠিক উত্তরঃ খ. ওয়েব সার্ভার

ব্লটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
ক. ১০-৩০ মিটার
খ. ১০-৫০ মিটার
গ. ১০-১০০ মিটার
ঘ. ১০-৩০০ মিটার

সঠিক উত্তরঃ গ. ১০-১০০ মিটার

যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে—
ক. Machine language
খ. C
গ. Java
ঘ. Python

সঠিক উত্তরঃ ক. Machine language

ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
ক. অবকাঠামোগত
খ. প্লাটফর্মভিত্তিক
গ. সফটওয়্যার
ঘ. উপরের সবগুলো

সঠিক উত্তরঃ ঘ. উপরের সবগুলো

কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
ক. বাস টপোলজি
খ. রিং টপোলজি
গ. স্টার টপোলজি
ঘ. ট্রি টপোলজি

সঠিক উত্তরঃ গ. স্টার টপোলজি

নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম ?
ক. Wi-Fi
খ. Bluetooth
গ. Wi-Max
ঘ. Cellular network

সঠিক উত্তরঃ খ. Bluetooth

নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
ক. ১১১
খ. ১০১
গ. ০১১
ঘ. ০০১

সঠিক উত্তরঃ গ. ০১১

RFID বলতে বুঝায়—
ক. Random Frequency Identification
খ. Random Frequency Information
গ. Radio Frequency Information
ঘ. Radio Frequency Identification

সঠিক উত্তরঃ ঘ. Radio Frequency Identification

৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল—
ক. ২১√৩ বর্গ সে.মি.
খ. ২৩√২ বর্গ সে.মি.
গ. ২৫√৩ বর্গ সে.মি.
ঘ. ২৭√৩ বর্গ সে.মি.

সঠিক উত্তরঃ ঘ. ২৭√৩ বর্গ সে.মি.

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. ৫%
খ. ১০%
গ. ২০%
ঘ. ২৫%

সঠিক উত্তরঃ ক. ৫%

৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
ক. ১০
খ. ১৫
গ. ২৫
ঘ. ৩০

সঠিক উত্তরঃ ঘ. ৩০

৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
ক. ৯৪০ টাকা
খ. ৯৬০ টাকা
গ. ৯৬৮ টাকা
ঘ. ৯৮০ টাকা

সঠিক উত্তরঃ গ. ৯৬৮ টাকা

পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
ক. শ্বশুর
খ. পিতা
গ. চাচা
ঘ. ভাই

সঠিক উত্তরঃ ক. শ্বশুর

ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?
ক. ফারেনহাইট
খ. তাপমাত্রা
গ. চিকিৎসা
ঘ. পারদ

সঠিক উত্তরঃ ঘ. পারদ

১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
ক. ৩১
খ. ৩২
গ. ৩৩
ঘ. ৩৪

সঠিক উত্তরঃ গ. ৩৩

যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
ক. রবিবার
খ. সোমবার
গ. মঙ্গলবার
ঘ. বুধবার

সঠিক উত্তরঃ ঘ. বুধবার

৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
ক. ১৫ মিনিট
খ. ২০ মিনিট
গ. ২৫ মিনিট
ঘ. ৩০ মিনিট

সঠিক উত্তরঃ গ. ২৫ মিনিট

একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
ক. ০.৫% বেড়েছে
খ. ০.২৫% বেড়েছে
গ. ০.২৫% কমেছে
ঘ. ০.৫% কমেছে

সঠিক উত্তরঃ গ. ০.২৫% কমেছে

কোন বানানটি শুদ্ধ?
ক. Incyclopedia
খ. Encyclopedia
গ. Enciclopadia
ঘ. Encyclopedea

সঠিক উত্তরঃ খ. Encyclopedia

নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
ক. রা ত্র হো অ
খ. র বা ধী পনি
গ. দ্র তা রি দা
ঘ. সা ব ব অ ধ্যা

সঠিক উত্তরঃ ক. রা ত্র হো অ

“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন সাহেবের কথা”।
ক. আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. ভুট্টো
ঘ. কিসিঞ্জার

সঠিক উত্তরঃ গ. ভুট্টো

রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ

সঠিক উত্তরঃ ঘ. দক্ষিণ

স্ক্র ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক–
ক. একই দিকে
খ. উল্টো দিকে
গ. উলম্ব রেখায়
ঘ. সমান্তরালে

সঠিক উত্তরঃ ক. একই দিকে

.১ x ৩.৩৩ x ৭.১ = ?
ক. ৭.১৫
খ. ৫.১৮
গ. ২.৩৬
ঘ. ১.৯৮

সঠিক উত্তরঃ গ. ২.৩৬

কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
ক. হ্যারল্ড উইলসন
খ. এডওয়ার্ড ওসবর্ন উইলসন
গ. জন স্টুয়ার্ট মিল
ঘ. ইমানুয়েল কান্ট

সঠিক উত্তরঃ ঘ. ইমানুয়েল কান্ট

প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন?
ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
গ. সুখ, ভালোত্ব ও প্রেম
ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়

সঠিক উত্তরঃ ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?
ক. মেকিয়াভেলি
খ. রাসেল
গ. প্লেটো
ঘ. এরিস্টটল

সঠিক উত্তরঃ খ. রাসেল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
ক. অনুচ্ছেদ ১৩
খ. অনুচ্ছেদ ১৮
গ. অনুচ্ছেদ ২০
ঘ. অনুচ্ছেদ ২৫

সঠিক উত্তরঃ খ. অনুচ্ছেদ ১৮

সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো—
ক. সুশাসন
খ. রাষ্ট্র
গ. নৈতিকতা
ঘ. সমাজ

সঠিক উত্তরঃ ঘ. সমাজ

‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’।—এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? জাতিসংঘ
ক. জাতিসংঘ
খ. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
গ. বিশ্বব্যাংক
ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক

সঠিক উত্তরঃ গ. বিশ্বব্যাংক

“রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?
ক. এইচ. ডি. স্টেইন
খ. জন স্মিথ
গ. মিশেল ক্যামডেসাস
ঘ. এম. ডব্লিউ পামফ্রে

সঠিক উত্তরঃ গ. মিশেল ক্যামডেসাস

মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—
ক. বিভিন্নতা
খ. পরিবর্তনশীলতা
গ. আপেক্ষিকতা
ঘ. উপরের সবগুলোই

সঠিক উত্তরঃ ঘ. উপরের সবগুলোই

মূল্যবোধ দৃঢ় হয়–
ক. শিক্ষার মাধ্যমে
খ. সুশাসনের মাধ্যমে
গ. ধর্মের মাধ্যমে
ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে

সঠিক উত্তরঃ ক. শিক্ষার মাধ্যমে

কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
ক. সামাজিক মূল্যবোধ
খ. ইতিবাচক মূল্যবোধ
গ. গণতান্ত্রিক মূল্যবোধ
ঘ. নৈতিক মূল্যবোধ

সঠিক উত্তরঃ খ. ইতিবাচক মূল্যবোধ

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের যেকোন চাকরীর পিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন।

বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দেখুনঃ
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান একসাথেঃ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান

আরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুনঃ
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৪৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৪২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com