১৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

এই পোস্টে ১৮ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ নিচে দেওয়া হলঃ

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক. এগারটি
খ. নয়টি
গ. দশটি
ঘ. আটটি

সঠিক উত্তরঃ গ. দশটি

তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – এটা কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সাধারণ বাক্য
ঘ. সরল বাক্য

সঠিক উত্তরঃ ক. যৌগিক বাক্য

‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়

সঠিক উত্তরঃ খ. সৌভাগ্যের বিষয়

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. সাহেব
খ. বেয়াই
গ. সঙ্গী
ঘ. কবিরাজ

সঠিক উত্তরঃ ঘ. কবিরাজ

সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পংক্তিতে
খ. গল্পের কলিতে
গ. গানের কলিতে
ঘ. নাটকের সংলাপে

সঠিক উত্তরঃ ঘ. নাটকের সংলাপে

দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
ক. ননদ
খ. শিষ্যা
গ. প্রিয়া
ঘ. আয়া

সঠিক উত্তরঃ ক. ননদ

বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
ক. নামপদ
খ. উপপদ
গ. প্রাতিপদিক
ঘ. উপমিত

সঠিক উত্তরঃ গ. প্রাতিপদিক

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই ১৯ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
ক. তুই বাড়ি যা
খ. ক্ষমা করা মোর অপরাধ
গ. দূর হও
ঘ. কাল একবার এসো

সঠিক উত্তরঃ ঘ. কাল একবার এসো

ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক. আন
খ. আই
গ. আও
ঘ. আল

সঠিক উত্তরঃ খ. আই

বচন অর্থ কি?
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাপের ধারণা

সঠিক উত্তরঃ ক. সংখ্যার ধারণা

মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ – বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয় ?
ক. অনুকার
খ. অনন্বয়ী
গ. সমন্বয়ী
ঘ. পদান্বয়ী

সঠিক উত্তরঃ খ. অনন্বয়ী

‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দুল্ + অনা
খ. দোল্ + না
গ. দোল্ + অনা
ঘ. দোলনা + আ

সঠিক উত্তরঃ ক. দুল্ + অনা

‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ?
ক. গাছে তুলে মই কাড়া
খ. এক ক্ষুরে মাথা মোড়ানো
গ. ধরি মাছ না ছুঁই পানি
ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া

সঠিক উত্তরঃ গ. ধরি মাছ না ছুঁই পানি

বিসিএস প্রিলিমিনারির সম্পূর্ণ প্রশ্নব্যাংক সংগ্রহ আছে “বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান” ক্যাটাগরিতে।

‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
ক. রূপতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম
ঘ. বাক্য প্রকরণ

সঠিক উত্তরঃ খ. ধ্বনিতত্ত্ব

কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ
খ. কুল
গ. বর্গ
ঘ. গ্রাম

সঠিক উত্তরঃ ঘ. গ্রাম

বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. শব্দ
খ. বর্ণ
গ. ধ্বনি
ঘ. চিহ্ন

সঠিক উত্তরঃ ক. শব্দ

সন্ধির প্রধান সুবিধা কি?
ক. পড়ার সুবিধা
খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা
ঘ. শোনার সুবিধা

সঠিক উত্তরঃ গ. উচ্চারণের সুবিধা

কোন বানানটি শুদ্ধ?
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন

সঠিক উত্তরঃ ক. সমীচীন

কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. শেষের কবিতা
খ. দোলন-চাঁপা
গ. সোনার তরী
ঘ. মানসী

সঠিক উত্তরঃ খ. দোলন-চাঁপা

কাজী ইমদাদুল হক-এর ‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কি?
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

সঠিক উত্তরঃ গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?
ক. কবির চৌধুরী
খ. মুনীর চৌধুরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. মুনতাসীর মামুন

সঠিক উত্তরঃ খ. মুনীর চৌধুরী

১৮ তম বিসিএস প্রশ্ন সমাধান থেকে শুরু করে আগের সব বছরের প্রশ্ন একসাথে পেতে চান? তাহলে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন—এখানে রয়েছে বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের সুযোগ।

‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা’ – কোনটির অনুবাদ?
ক. Honesty is the best virtue
খ. Honesty is the better way
গ. Honesty is a good way
ঘ. Honesty is the best policy

সঠিক উত্তরঃ ঘ. Honesty is the best policy

Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve their physical fitness, reduce stress, and learn ways to stop smoking. These programs increase worker productivity, reduce absenteeism and lessen insurance costs for employee health care, Therefore, these programs benefit the company as well as the employee. Which of the following, if true, most significantly strengthens the conclusion above?
ক. Physical fitness programs are often the most popular services offered to employees.
খ. Studies have shown that training in stress, management is not effective for many people.
গ. Regular exercise reduces people’s risk of heart disease and provides them with increased energy.
ঘ. Employee assistance programs require 22 companies to hire people to supervise the various programs offered.

সঠিক উত্তরঃ ক. Physical fitness programs are often the most popular services offered to employees.

Choose the answer that is closest in meaning to the following sentence: Despite the great difference in size, shape and function, all human cells have the same 46 chromosomes.
ক. All human cells are the same because the 46 chromosomes govern size, shape and function.
খ. Difference in size, shape and function are not very great because all human cells have the same 46 chromosomes.
গ. The size, shape and function of human cells are the same, but the 46 chromosomes are different.
ঘ. Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function.

সঠিক উত্তরঃ ঘ. Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function.

INFRINGE means –
ক. Transgress
খ. Invade
গ. Purloin
ঘ. Intrude

সঠিক উত্তরঃ ক. Transgress

BROCHURE means –
ক. Opening
খ. Pamphlet
গ. Bureau
ঘ. Censor

সঠিক উত্তরঃ খ. Pamphlet

EQUIVOCAL means –
ক. Universal
খ. Mistaken
গ. Quaint
ঘ. Clear

সঠিক উত্তরঃ খ. Mistaken

ILLUSIVE means –
ক. Not deceptive
খ. Not certain
গ. Not coherent
ঘ. Not obvious

সঠিক উত্তরঃ খ. Not certain

In the following three questions, a related words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair : CARPENTER : SAW
ক. Setenographer : typewriter
খ. Painter : brush
গ. Lawyer : brief
ঘ. Seamstress : scissors

সঠিক উত্তরঃ ঘ. Seamstress : scissors

In the following three questions, a related words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair : FIRE : ASHES
ক. Accident : delay
খ. Wood : splinters
গ. Event : memories
ঘ. Water : waves

সঠিক উত্তরঃ গ. Event : memories

In the following three questions, a related words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair : STARE : GLANCE
ক. gulp : sip
খ. confide : tell
গ. scom : admire
ঘ. participate : observe

সঠিক উত্তরঃ ক. gulp : sip

Although a few years ago the fundamental fact about the milky-way seemed fairly well—now even its mass and radius have come into—
ক. determined – resolution
খ. established – question
গ. ignored – danger
ঘ. diminished – disrepute

সঠিক উত্তরঃ খ. established – question

Because she had reputation for—we were surprised and pleased when she greeted us so—
ক. insolence – irately
খ. insouciane – cordially
গ. arrogance – disdainfully
ঘ. querulousness – affably

সঠিক উত্তরঃ ঘ. querulousness – affably

A—-statement is an—comparison; it does not compare. Things explicitly but suggest a likeness between them.
ক. sarcastic – unfair
খ. metaphorical – implied
গ. sanguine – inherent
ঘ. blatant – overt

সঠিক উত্তরঃ খ. metaphorical – implied

If a ruby is heated it—temporarily loose its color.
ক. would
খ. will
গ. does
ঘ. has

সঠিক উত্তরঃ খ. will

All of the people at the AAME conference are –
ক. Mathematic teachers
খ. Mathematics teachers
গ. Mathematics teacher
ঘ. Mathematic’s teachers

সঠিক উত্তরঃ খ. Mathematics teachers

Prices for bicycles can run—-Tk. 2,00,00.
ক. as high as
খ. so high as
গ. as high to
ঘ. as high for

সঠিক উত্তরঃ ক. as high as

Travellers—their reservations well in advance if they want to fly during the Eid holidays.
ক. had better to get
খ. had better got
গ. had better get
ঘ. had to get better

সঠিক উত্তরঃ গ. had better get

A seventeen year old is not—to vote in an election.
ক. old enough
খ. as old enough
গ. enough old
ঘ. enough old as

সঠিক উত্তরঃ ক. old enough

Almost everyone fails—on the first try.
ক. in passing his driver’s test
খ. to his driver’s test
গ. to have passed his driver’s test
ঘ. passing his driver’s test

সঠিক উত্তরঃ গ. to have passed his driver’s test

Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the Salt Road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia 4 up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying ‘worth their salt, which mean to be valuable derives from the custom of payment during the Empire. What does the passage mainly discuss?
ক. The old saying, “worth their salt”
খ. The Roman Empire
গ. Salt
ঘ. Ancient Trade

সঠিক উত্তরঃ গ. Salt

According to the passage salt flats were located in –
ক. Rome
খ. Tiber
গ. Ostia
ঘ. Salaria

সঠিক উত্তরঃ গ. Ostia

Salarium is a Latin word that means –
ক. Salt
খ. Salary
গ. Soldiers
ঘ. the Salt Road

সঠিক উত্তরঃ খ. Salary

If a man is, ‘worth his salt.’ he is –
ক. a soldier
খ. a thirsty man
গ. a valuable employee
ঘ. a highly paid worker

সঠিক উত্তরঃ ঘ. a highly paid worker

মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ক. সেগুনবাগিচা
খ. ধানমণ্ডি
গ. মগবাজার
ঘ. বনানী

সঠিক উত্তরঃ ক. সেগুনবাগিচা

মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক. তিন নম্বর সেক্টর
খ. দুই নম্বর সেক্টর
গ. চার নম্বর সেক্টর
ঘ. এক নম্বর সেক্টর

সঠিক উত্তরঃ খ. দুই নম্বর সেক্টর

মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়?
ক. ৯ জন
খ. ৭ জন
গ. ৮ জন
ঘ. ১০ জন

সঠিক উত্তরঃ খ. ৭ জন

তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐসম্মেলন কোথায় হয়েছিল?
ক. ঢাকায়
খ. নারায়ণগঞ্জে
গ. লাহোরে
ঘ. করাচীতে

সঠিক উত্তরঃ গ. লাহোরে

MCQ Bank BD অ্যাপে রয়েছে ১৮ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।

বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে— চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” শূন্যস্থান পূরণ করুন ।
ক. জনগণের সেবা করিবার
খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
গ. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
ঘ. সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার

সঠিক উত্তরঃ ক. জনগণের সেবা করিবার

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
ক. ৩০ বছর
খ. ২৫ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪০ বছর

সঠিক উত্তরঃ খ. ২৫ বছর

বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
ক. নেদারল্যান্ডস
খ. যুক্তরাজ্য
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. মালয়েশিয়া

সঠিক উত্তরঃ ক. নেদারল্যান্ডস

বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন?
ক. ৪টি স্তরে
খ. ৩টি স্তরে
গ. ২টি স্তরে
ঘ. ১টি স্তরে

সঠিক উত্তরঃ খ. ৩টি স্তরে

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?
ক. স্থপতি
খ. আণবিক বিজ্ঞানী
গ. ক্যান্সার চিকিৎসক
ঘ. কম্পিউটার বিজ্ঞানী

সঠিক উত্তরঃ ক. স্থপতি

‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
ক. নীহাররঞ্জন রায়
খ. আর. সি. মজুমদার
গ. অধ্যাপক আব্দুল করিম
ঘ. অধ্যাপক সুনীতিকুমার সেন

সঠিক উত্তরঃ ক. নীহাররঞ্জন রায়

তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬-এর হিসাব মতে)?
ক. প্রায় ৫০ ভাগ
খ. প্রায় ৫৪ ভাগ
গ. প্রায় ৫৬ ভাগ
ঘ. প্রায় ৬০ ভাগ

সঠিক উত্তরঃ ক. প্রায় ৫০ ভাগ

১৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

জাতিসংঘের সিড (Convention on the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা। তিনি কে?
ক. সালামা সোবহান
খ. সালমা খান
গ. নাজমা চৌধুরী
ঘ. হামিদা হোসেন

সঠিক উত্তরঃ খ. সালমা খান

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ক. চাপালিশ
খ. কেওড়া
গ. গেওয়া
ঘ. সুন্দরী

সঠিক উত্তরঃ ঘ. সুন্দরী

দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?
ক. কঠিন শিলা
খ. কয়লা
গ. চুনাপাথর
ঘ. সাদামাটি

সঠিক উত্তরঃ খ. কয়লা

বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস—
ক. খনিজ তেল
খ. প্রাকৃতিক গ্যাস
গ. পাহাড়ি নদী
ঘ. ওপরের সবগুলোই

সঠিক উত্তরঃ ঘ. ওপরের সবগুলোই

ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী

সঠিক উত্তরঃ খ. বুড়িগঙ্গা

‘Existentialism’ কি?
ক. একটি দার্শনিক মতবাদ
খ. প্রাণিবিদ্যার একটি তত্ত্ব
গ. ভূবিদ্যার একটি তত্ত্ব
ঘ. পদার্থবিদ্যার একটি তত্ত্ব

সঠিক উত্তরঃ ক. একটি দার্শনিক মতবাদ

‘Adult Cell’ ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে –
ক. শেলী
খ. ডলি
গ. মলি
ঘ. নেলী

সঠিক উত্তরঃ খ. ডলি

‘Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
ক. যুক্তরাজ্যে
খ. যুক্তরাষ্ট্রে
গ. ফ্রান্সে
ঘ. অস্ট্রেলিয়ায়

সঠিক উত্তরঃ ক. যুক্তরাজ্যে

‘শাহনামা’-এর লেখক কে?
ক. কবি ফেরদৌসী
খ. মওলানা রুমী
গ. কবি নিজামী
ঘ. কবি জামি

সঠিক উত্তরঃ ক. কবি ফেরদৌসী

‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
ক. ইরাক
খ. তুর
গ. ইরান
ঘ. সিরিয়া

সঠিক উত্তরঃ ক. ইরাক

টলেমি কি ছিলেন?
ক. চিকিৎসক
খ. দার্শনিক
গ. জ্যোতির্বিদ
ঘ. সেনাপত্তি

সঠিক উত্তরঃ গ. জ্যোতির্বিদ

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন –
ক. তেলের খনির মালিক হিসেবে
খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
গ. জাহাজের ব্যবসা করে
ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে

সঠিক উত্তরঃ খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত –
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. রাসায়নবিদ
ঘ. কবি

সঠিক উত্তরঃ খ. পদার্থবিদ

১৮ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।

একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন –
ক. চার্চিল
খ. কিসিঞ্জার
গ. দা গল
ঘ. রুডেন্ট

সঠিক উত্তরঃ ক. চার্চিল

২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
ক. বেইজিং
খ. সিডনি
গ. টোকিও
ঘ. মেলবোর্ন

সঠিক উত্তরঃ খ. সিডনি

সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
ক. ২০
খ. ২৩
গ. ২১
ঘ. ২২

সঠিক উত্তরঃ ঘ. ২২

সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
ক. হীরা
খ. পিতল
গ. গ্রানাইট পাথর
ঘ. ইস্পাত

সঠিক উত্তরঃ ক. হীরা

জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
ক. ট্রিগভেলি
খ. কুর্ট ওয়াল্ডহেইম
গ. দ্যাগ হ্যামারশোল্ড
ঘ. উ থান্ট

সঠিক উত্তরঃ গ. দ্যাগ হ্যামারশোল্ড

‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
ক. মাইকেল এঞ্জেলো
খ. লিওনার্দো দা ভিঞ্চি
গ. পাবলো পিকাসো
ঘ. ভ্যানগগ

সঠিক উত্তরঃ খ. লিওনার্দো দা ভিঞ্চি

কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?
ক. সুদান
খ. তিউনেশিয়া
গ. ইয়েমেন
ঘ. আফগানিস্তান

সঠিক উত্তরঃ ঘ. আফগানিস্তান

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক. ৮.৩২ মিনিট
খ. ৭.৯৬ মিনিট
গ. ৯.১২ মিনিট
ঘ. ১০.৫৬ মিনিট

সঠিক উত্তরঃ ক. ৮.৩২ মিনিট

কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
ক. হাতি
খ. কুমির
গ. বাদুর
ঘ. তিমি

সঠিক উত্তরঃ খ. কুমির

এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
ক. হেলির ধূমকেতু
খ. হেলবপ ধূমকেতু
গ. শুমেকার-লেডী ধূমকেতু
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরঃ খ. হেলবপ ধূমকেতু

‘গ্যালিলিও’ কি?
ক. মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
গ. শনি গ্রহের একটি উপগ্রহ
ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

সঠিক উত্তরঃ ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
খ. আইজ্যাক নিউটন
গ. টমাস এডিসন
ঘ. ভোল্টা

সঠিক উত্তরঃ গ. টমাস এডিসন

ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছা অংশের সংযোগ স্থলকে কি বলে?
ক. ছায়াবৃত্ত
খ. গুরুবৃত্ত
গ. গোধূলি
ঘ. ঊষা

সঠিক উত্তরঃ ক. ছায়াবৃত্ত

সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
ক. ৭.৯ সে. মি.
খ. ৭৬ সে. মি.
গ. ৭২ সে. মি.
ঘ. ৭৭ সে. মি.

সঠিক উত্তরঃ খ. ৭৬ সে. মি.

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক. হরমুজ
খ. জিব্রাল্টার
গ. দার্দানেলিস
ঘ. বসফরাস

সঠিক উত্তরঃ খ. জিব্রাল্টার

আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক. ধ্রুবতারা
খ. পুলহ
গ. লুব্ধক
ঘ. প্রক্সিমা সেন্টারাই

সঠিক উত্তরঃ গ. লুব্ধক

জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?
ক. অমাবস্যায়
খ. একাদশীতে
গ. অষ্টমীতে
ঘ. পঞ্চমীতে

সঠিক উত্তরঃ ক. অমাবস্যায়

একটি সংখ্যার তিনগুণের সাথে বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক. ১৬
খ. ১৮
গ. ২০
ঘ. ২৪

সঠিক উত্তরঃ খ. ১৮

পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
ক. ৫৮৫
খ. ৫৮০
গ. ৫৭৫
ঘ. ৫৭০

সঠিক উত্তরঃ ক. ৫৮৫

কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
ক. ৩৩/৫০
খ. ৮/১১
গ. ৩/৫
ঘ. ১৩/২৭

সঠিক উত্তরঃ খ. ৮/১১

১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
ক. ২১
খ. ২৩
গ. ২৪
ঘ. ২২

সঠিক উত্তরঃ ঘ. ২২

MCQ Bank BD অ্যাপে ১৮ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।

৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমাन ?
ক. ৫
খ. ৮
গ. ৬
ঘ. ১০

সঠিক উত্তরঃ খ. ৮

যদি x + 5y = 16 এবং x = 3y হয়, তাহলে y = কত?
ক. -24
খ. -2
গ. 8
ঘ. 2

সঠিক উত্তরঃ ঘ. 2

‘ক’ ও ‘খ’ দুটি সংখ্যা। ‘ক’ এর ১/২ এবং ‘খ’ এর ১/৩ যোগ করলে ৪৫ হয়। ‘খ’ এর ১/২ এবং ক এর ২/৫ যোগ করলে ৫০ হয়। ‘ক’ ও ‘খ’ এর মান কত?
ক. ক = ৫০, খ = ৬০
খ. ক = ৪০, খ = ৪৮
গ. ক = ৬০, খ = ৫০
ঘ. ক = ৬০, খ = ৪৮

সঠিক উত্তরঃ ক. ক = ৫০, খ = ৬০

তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
ক. ১১/৩০
খ. ৯/২০
গ. ৩/৫
ঘ. ১১/১৫

সঠিক উত্তরঃ ক. ১১/৩০

১৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী ! পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
ক. ৬০ জন
খ. ৮০ জন
গ. ১০০ জন
ঘ. ১২০ জন

সঠিক উত্তরঃ ক. ৬০ জন

৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক. লাভ-লোকসান কিছুই হয়নি
খ. ৯০০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৬০০ টাকা

সঠিক উত্তরঃ গ. ৩০০ টাকা

সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
ক. ৮/১৫ ঘণ্টা
খ. ৩/৪ ঘণ্টা
গ. ৫/৪ ঘণ্টা
ঘ. ২/৩ ঘন্টা

সঠিক উত্তরঃ গ. ৫/৪ ঘণ্টা

ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
ক. ২৪
খ. ২৩
গ. ২২
ঘ. ১১

সঠিক উত্তরঃ ক. ২৪

৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
ক. ২৮ ফুট
খ. ৩৬.৮ ফুট
গ. ৪৯.৬ ফুট
ঘ. ৪৪ ফুট

সঠিক উত্তরঃ গ. ৪৯.৬ ফুট

একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাল ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা ?
ক. ৪৮ ফুট
খ. ৪১ ফুট
গ. ৪৪ ফুট
ঘ. ৪৩ ফুট

সঠিক উত্তরঃ খ. ৪১ ফুট

১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
ক. ৪৯৯৯
খ. ৫৫০১
গ. ৫০৫০
ঘ. ৫০০১

সঠিক উত্তরঃ গ. ৫০৫০

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের যেকোন চাকরীর পিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন।

বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দেখুনঃ
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান একসাথেঃ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান

আরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুনঃ
২৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com