২৩ তম বিসিএস (মুক্তিযোদ্ধার সন্তান) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

এই পোস্টে ২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ নিচে দেওয়া হলঃ

কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক. খনির ভেতর
খ. পাহাড়ের ওপর
গ. মেরু অঞ্চলে
ঘ. বিষুব অঞ্চলে

সঠিক উত্তরঃ গ. মেরু অঞ্চলে

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
ক. পিতল
খ. হীরা
গ. ইস্পাত
ঘ. গ্রানাইট

সঠিক উত্তরঃ খ. হীরা

ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ. মেমোরী চিপ হিসেবে
গ. চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে

সঠিক উত্তরঃ গ. চুম্বক ক্ষেত্র হিসেবে

ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
ক. ০°
খ. ১০০°
গ. ৪°
ঘ. -৪০°

সঠিক উত্তরঃ ঘ. -৪০°

অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
ক. পেনিসিলিন
খ. ইনসুলিন
গ. ফোলিক এসিড
ঘ. অ্যামিনো এসিড

সঠিক উত্তরঃ খ. ইনসুলিন

টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক. মনোসোডিয়াম গ্লুটামেট
খ. সোডিয়াম গ্লুটামেট
গ. পটাশিয়াম বাইকার্বোনেট
ঘ. সোডিয়াম মনোগ্লুটামেট

সঠিক উত্তরঃ ক. মনোসোডিয়াম গ্লুটামেট

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
ক. তরল পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. কঠিন পদার্থ
ঘ. নরম পদার্থ

সঠিক উত্তরঃ খ. বায়বীয় পদার্থ

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই ২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
ক. নিউট্রন ও প্রোটন
খ. ইলেক্ট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন

সঠিক উত্তরঃ ক. নিউট্রন ও প্রোটন

মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক. মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
খ. মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী

সঠিক উত্তরঃ গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
গ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ. মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

সঠিক উত্তরঃ ঘ. মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

বিসিএস প্রিলিমিনারির পূর্বের সকল প্রশ্ন-উত্তর এক জায়গায় পেতে দেখুন “বিসিএস প্রশ্ন ব্যাংক” ক্যাটাগরি।

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?
ক. নিউক্লিওলাস
খ. নিউক্লিয়াস
গ. ক্রোমোজোম
ঘ. নিউক্লিওপ্লাজম

সঠিক উত্তরঃ গ. ক্রোমোজোম

প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টি

সঠিক উত্তরঃ ঘ. বৃষ্টি

রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়?
ক. কিডনির পাথর গলাতে
খ. পিত্তপাথর গলাতে
গ. গলগণ্ড রোগ নির্ণয়ে
ঘ. নতুন পরমাণু তৈরিতে

সঠিক উত্তরঃ গ. গলগণ্ড রোগ নির্ণয়ে

বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে –
ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
গ. ক্ষতস্থান থেকে প্রচুর রক্ষপাত হতে থাকে
ঘ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে

সঠিক উত্তরঃ ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ

লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ –
ক. লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
খ. শূন্য ঘর নীরব থাকে
গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

সঠিক উত্তরঃ গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. বুদ্ধি বিবেচনা
গ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

সঠিক উত্তরঃ খ. বুদ্ধি বিবেচনা

‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
ক. হাঁস-মুরগি পালন
খ. মৌমাছি পালন
গ. মৎস্য চাষ
ঘ. রেশম চাষ

সঠিক উত্তরঃ গ. মৎস্য চাষ

বিগত বছরের সব প্রশ্নের সাথে ২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান এখন MCQ Bank BD অ্যাপে, যেখানে পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করা যায় সহজেই।

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র –
ক. ক্রনোমিটার
খ. ক্রোসকোগ্রাফ
গ. ট্যাকোমিটার
ঘ. ওডোমিটার

সঠিক উত্তরঃ গ. ট্যাকোমিটার

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র –
ক. স্ফিগমোম্যানোমিটার
খ. স্টেথস্কোপ
গ. ইকোকার্ডিওগ্রাফ
ঘ. কার্ডিগ্রাফ

সঠিক উত্তরঃ ক. স্ফিগমোম্যানোমিটার

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়

সঠিক উত্তরঃ গ. একই হয়

রেক্টিফাইড স্পিরিট হলো –
ক. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
ঘ. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি

সঠিক উত্তরঃ গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি

তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয় ?
ক. নিকেল
খ. টিন
গ. সিসা
ঘ. দস্তা (জিঙ্ক)

সঠিক উত্তরঃ ঘ. দস্তা (জিঙ্ক)

বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
ক. ২৯টি
খ. ২২টি
গ. ২১টি
ঘ. ২৬টি

সঠিক উত্তরঃ ঘ. ২৬টি

বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ক. পাট ও পাটজাত দ্রব্য
খ. চা
গ. তৈরি পোশাক
ঘ. চিংড়ি মাছ

সঠিক উত্তরঃ গ. তৈরি পোশাক

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
ক. জেনারেল সুহার্তো
খ. মেঘবতী সুকর্ণপুত্রী
গ. জোকো উইদোদো
ঘ. জেনারেল বিয়াস্তো

সঠিক উত্তরঃ গ. জোকো উইদোদো

এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয় –
ক. আইসোটোপ
খ. আইসোটোন
গ. আইসোমার
ঘ. আইসোবার

সঠিক উত্তরঃ ক. আইসোটোপ

মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. আট
খ. দশ
গ. এগার
ঘ. পনের

সঠিক উত্তরঃ গ. এগার

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
খ. মেজর জেনারেল মঞ্জুর
গ. মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
ঘ. মেজর জেনারেল এইচ এম এরশাদ

সঠিক উত্তরঃ গ. মেজর জেনারেল কে এম শফিউল্লাহ

Food and Agricultural Organisation-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক. রোম
খ. জেনেভা
গ. ব্যাংকক
ঘ. প্যারিস

সঠিক উত্তরঃ ক. রোম

২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান থেকে শুরু করে আগের সব বছরের প্রশ্ন একসাথে পেতে চান? তাহলে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন—এখানে রয়েছে বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের সুযোগ।

‘The Asian Drama’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফটন
ঘ. উইলয়াম রস্টো

সঠিক উত্তরঃ খ. গুনার মিরডাল

নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী ?
ক. বুদাপেস্ট
খ. এথেন্স
গ. প্ৰাগ
ঘ. তিরানা

সঠিক উত্তরঃ ঘ. তিরানা

IFC বলতে কি বোঝায়?
ক. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
খ. ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটাল
গ. ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন
ঘ. এগুলোর কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ক. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন

Organizatioin of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৬৪ সালে

সঠিক উত্তরঃ গ. ১৯৬৩ সালে

বান্দুং কোথায় অবস্থিত?
ক. মালয়েশিয়া
খ. ভিয়েতনাম
গ. থাইল্যান্ড
ঘ. ইন্দোনেশিয়া

সঠিক উত্তরঃ ঘ. ইন্দোনেশিয়া

পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
খ. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
ঘ. ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

সঠিক উত্তরঃ খ. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৭৩ সালে

সঠিক উত্তরঃ গ. ১৯৬৭ সালে

‘No Fly Zone’ কোন দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. কুয়েত
গ. আফগানিস্তান
ঘ. ইসরাইল

সঠিক উত্তরঃ ক. ইরাক

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
ক. অস্ট্রিয়া
খ. গ্রিস
গ. সুইডেন
ঘ. ইতালি

সঠিক উত্তরঃ ঘ. ইতালি

MCQ Bank BD অ্যাপে রয়েছে ২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।

ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
ক. চীন ও রাশিয়া
খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান

সঠিক উত্তরঃ খ. চীন ও ভারত

কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
ক. হেমারফেস্ট
খ. কুইবেক
গ. তিব্বত
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ক. হেমারফেস্ট

ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
ক. রন্টজেন
খ. ফ্যারাডে
গ. মার্কনি
ঘ. এডিসন

সঠিক উত্তরঃ ঘ. এডিসন

২৩ তম বিসিএস (মুক্তিযোদ্ধার সন্তান) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রিয়াদ
খ. কায়রো
গ. কুয়েত
ঘ. জেদ্দা

সঠিক উত্তরঃ ঘ. জেদ্দা

বেলজিয়ামের মুদ্রার নাম কি?
ক. শিলিং
খ. ফ্রাংক
গ. পাউন্ড
ঘ. ক্রোনা

সঠিক উত্তরঃ খ. ফ্রাংক

কোনটি ‘চির শাস্তির শহর’ নামে পরিচিত?
ক. রোম
খ. এথেন্স
গ. ডেনিস
ঘ. ওসলো

সঠিক উত্তরঃ ক. রোম

বাবেল মান্দেব কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. উর্দু
গ. আরবি
ঘ. ইংরেজি

সঠিক উত্তরঃ ক. ফারসি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
ক. তিনজন
খ. চারজন
গ. পাঁচজন
ঘ. ছয়জন

সঠিক উত্তরঃ গ. পাঁচজন

পিএলও কখন গঠিত হয়?
ক. ১৯৬৪ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৬৭ সালে

সঠিক উত্তরঃ ক. ১৯৬৪ সালে

নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. নাইজেরিয়া
খ. আবিসিনিয়া
গ. কঙ্গো
ঘ. ঘানা

সঠিক উত্তরঃ ঘ. ঘানা

৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ১৭ ভাগ, B-এর ৩ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
ক. ৯ কেজি
খ. ১২ কেজি
গ. ১৭ কেজি
ঘ. ৫১ কেজি

সঠিক উত্তরঃ ক. ৯ কেজি

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
ক. ২৪
খ. ৩৬
গ. ৪৮
ঘ. ৫০

সঠিক উত্তরঃ গ. ৪৮

২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
ক. ২০
খ. ১৯০
গ. ৩৮০
ঘ. ৭৬০

সঠিক উত্তরঃ খ. ১৯০

কোনো সমাস্তর প্রগমনে প্রথম দুটি যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
ক. ২২
খ. ২৫
গ. ২৯
ঘ. ৮৫

সঠিক উত্তরঃ গ. ২৯

১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ……..ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৫৫
খ. ৪০
গ. ৬৮
ঘ. ৮৯

সঠিক উত্তরঃ ক. ৫৫

১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক. ১২০%
খ. ১২৫%
গ. ১৪০%
ঘ. ১৫০%

সঠিক উত্তরঃ ঘ. ১৫০%

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক. ২০%
খ. ১৬%
গ. ১১%
ঘ. ৯%

সঠিক উত্তরঃ ক. ২০%

কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. ৪০০ জন
খ. ৫০০ জন
গ. ৫৬০ জন
ঘ. ৭৬০ জন

সঠিক উত্তরঃ খ. ৫০০ জন

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক. চণ্ডীমঙ্গল
খ. মনসামঙ্গল
গ. ধর্মমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল

সঠিক উত্তরঃ খ. মনসামঙ্গল

’ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন –
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাল
ঘ. শাহ্ মুহম্মদ সগীর

সঠিক উত্তরঃ ঘ. শাহ্ মুহম্মদ সগীর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘প্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবান?
ক. মার্চেন্ট অব ডেনিস
খ. কমেডি অব এররস
গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্য

সঠিক উত্তরঃ খ. কমেডি অব এররস

কখনো উপন্যাস লেখেননি –
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু

সঠিক উত্তরঃ গ. সুধীন্দ্রনাথ দত্ত

‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা –
ক. শওকত ওসমান
খ. জ্যোতিপ্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. হাসান অজিতুল হক

সঠিক উত্তরঃ গ. আখতারুজ্জামান ইলিয়াস

রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

সঠিক উত্তরঃ ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’-এ প্রার্থনাটি করেছে –
ক. ভাঁডুদত্ত
খ. চাঁদ সওদাগর
গ. ঈশ্বরী পাটনী
ঘ. নলকুবের

সঠিক উত্তরঃ গ. ঈশ্বরী পাটনী

‘হ্ম’-এর বিশ্লিষ্ট রূপ –
ক. ক + ঘ
খ. ক + ষ + ণ
গ. ক + ষ + ম
ঘ. হ্+ম

সঠিক উত্তরঃ ঘ. হ্+ম

২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে –
ক. কল্যাণীয়া
খ. সুচরিতেষু
গ. শ্রদ্ধাস্পদাসু
ঘ. প্রীতিভাজনেষু

সঠিক উত্তরঃ গ. শ্রদ্ধাস্পদাসু

‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. হিন্দি
খ. উর্দু
গ. পর্তুগীজ
ঘ. গ্রিক

সঠিক উত্তরঃ গ. পর্তুগীজ

সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন –
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
খ. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

সঠিক উত্তরঃ খ. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন –
ক. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
খ. যশলাভ, সদ্যোজাত, সম্বৰ্ধনা
গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

সঠিক উত্তরঃ গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক

‘প্রাতরাশ’-এর সন্ধি –
ক. প্রাত+রাশ
খ. প্রাতঃ + রাশ
গ. প্রাতঃ + আশ
ঘ. প্ৰাত + আশ

সঠিক উত্তরঃ গ. প্রাতঃ + আশ

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় –
ক. ক্রিয়াবাচক বিশেষ্য
খ. ক্রিয়াবিশেষণ
গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ঘ. ক্রিয়াবিভক্তি

সঠিক উত্তরঃ খ. ক্রিয়াবিশেষণ

‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ –
ক. কাল্পনিক জন্তু
খ. গোমড়ামুখো লোক
গ. মুরগি
ঘ. পুরাণোক্ত পাখি

সঠিক উত্তরঃ খ. গোমড়ামুখো লোক

নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ. পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত

সঠিক উত্তরঃ গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

‘বামেতর’ শব্দটির অর্থ –
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক

সঠিক উত্তরঃ খ. ডান

প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন –
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাত চক্রবর্তী
গ. মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

সঠিক উত্তরঃ গ. মুহাম্মদ হাবিবুর রহমান

‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ –
ক. তীরে পৌঁছার ঝক্কি
খ. সঞ্চয়ের প্রকৃতি
গ. মুমূর্ষু অবস্থা
ঘ. আসন্ন বিপদ

সঠিক উত্তরঃ খ. সঞ্চয়ের প্রকৃতি

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় –
ক. সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. নিত্য সমাস

সঠিক উত্তরঃ ঘ. নিত্য সমাস

Complete the following sentence. If I had known you were coming—
ক. I would go to the station.
খ. I had gone to the station.
গ. I would have gone to the station.
ঘ. I would be going to the station.

সঠিক উত্তরঃ গ. I would have gone to the station.

Choose the correct option : Even as harvesting was going on—
ক. the rainy season began.
খ. the rainy season was began.
গ. the rainy season had began.
ঘ. the rainy season begins.

সঠিক উত্তরঃ ক. the rainy season began.

Which phrase contains words opposed to each other in meaning?
ক. Hopes and aspiration.
খ. Heat and dust.
গ. Reproduction and death.
ঘ. Emerged and advanced.

সঠিক উত্তরঃ গ. Reproduction and death.

Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
ক. It is raining from morning.
খ. It has been raining from morning.
গ. It has been drizzling since morning.
ঘ. It is drizzling sicne morning.

সঠিক উত্তরঃ গ. It has been drizzling since morning.

Maiden speech means—
ক. First speech
খ. Last speech
গ. Early speech
ঘ. Late speech

সঠিক উত্তরঃ ক. First speech

A person whose ‘head’ is in the clouds is—
ক. proud
খ. a day dreamer
গ. an aviator
ঘ. useless

সঠিক উত্তরঃ খ. a day dreamer

Identify the correct sentence :
ক. she had faith in and hopes for the future.
খ. She had faith and hopes for the future.
গ. she had faith and hopes in the future.
ঘ. she had faith and hopes in future.

সঠিক উত্তরঃ ক. she had faith in and hopes for the future.

Choose the correct tense—
ক. Javed was so exhausted that he lain down for a sleep.
খ. Javed was so exhausted that he had laid down for a sleep.
গ. Javed was so exhausted that he was lying down for a sleep,
ঘ. Javed was so exhausted that he will lay down for a sleep.

সঠিক উত্তরঃ গ. Javed was so exhausted that he was lying down for a sleep,

A synonym for ‘resentment’ is—
ক. fear
খ. anger
গ. indignation
ঘ. panic

সঠিক উত্তরঃ খ. anger

The captain left the boat, because it—
ক. turned down
খ. turned up
গ. turned bottom
ঘ. turned over.

সঠিক উত্তরঃ ঘ. turned over.

One should be careful about—duty.
ক. his
খ. her
গ. one’s
ঘ. the

সঠিক উত্তরঃ গ. one’s

Three fourths of the work—finished.
ক. have been
খ. had
গ. has been
ঘ. were

সঠিক উত্তরঃ গ. has been

২৩ তম বিসিএস (মুক্তিযোদ্ধার সন্তান) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

We waited until the plane—
ক. did not take off
খ. took off
গ. had not taken off
ঘ. had taken off

সঠিক উত্তরঃ খ. took off

I spent — with the patient.
ক. sometimes
খ. sometime
গ. some time
ঘ. some times

সঠিক উত্তরঃ গ. some time

Choose the correct sentence.
ক. Rahim ate almost the whole fish.
খ. Rahim almost ate the whole fish.
গ. Almost Rahim ate whole fish.
ঘ. Rahim ate the whole fish almost.

সঠিক উত্তরঃ ক. Rahim ate almost the whole fish.

MCQ Bank BD অ্যাপে ২৩ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।

Choose the right preposition for the sentence. She argued—me about the marriage.
ক. with
খ. for
গ. to
ঘ. from

সঠিক উত্তরঃ ক. with

Choose the right preposition for the sentence. I count…..your help.
ক. after
খ. upon
গ. for
ঘ. with

সঠিক উত্তরঃ খ. upon

Identify the correct passive form— Open the window.
ক. The window shoud be opened.
খ. Let the window be opened.
গ. Let the window be opened by you.
ঘ. The window must be opened.

সঠিক উত্তরঃ খ. Let the window be opened.

Choose the appropriate meaning of the idiom ‘swan song.’
ক. First work
খ. Last work
গ. Middle work
ঘ. Early work.

সঠিক উত্তরঃ খ. Last work

Complete the sentence– Trees have—off their leaves.
ক. thrown
খ. fallen
গ. cast
ঘ. Put

সঠিক উত্তরঃ গ. cast

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের যেকোন চাকরীর পিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন।

বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দেখুনঃ
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান একসাথেঃ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান

আরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুনঃ
২৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৪ তম বিসিএস (বাতিল পরীক্ষা) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com