চাকরির ইন্টারভিউতে প্রায়ই একটি প্রশ্ন করা হয়- “আপনার Salary Expectation কত?” অনেকেই এই প্রশ্নে নার্ভাস হয়ে যান। ভুল উত্তর দিলে চাকরি পাওয়ার সুযোগ নষ্ট হতে পারে। তাই আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি।
নিয়োগকর্তা আসলে জানতে চান-
আপনি নিজের কাজের মূল্য কতটা বোঝেন?
আপনার প্রত্যাশা কোম্পানির বাজেটের সঙ্গে মেলে কি না?
আপনার আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা কেমন?
আপনি যে পদে আবেদন করছেন, সেই পদের গড় বেতন কত তা অনলাইনে বা পরিচিতদের কাছ থেকে জেনে নিন। এতে আপনি বাস্তবসম্মত একটা ধারণা পাবেন।
প্রথমেই নির্দিষ্ট টাকার অঙ্ক না বলে একটা রেঞ্জ বলুন। যেমন: “আমার প্রত্যাশা ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে।”
আপনার অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বেতন প্রত্যাশা করুন। যদি আপনার বিশেষ কোনো স্কিল থাকে, তবে সেটা উল্লেখ করে একটু বেশি বেতন দাবি করতে পারেন।
অনেক সময় ইন্টারভিউতে বলতে পারেন:
“আমার মূল ফোকাস হলো কাজ শেখা ও অভিজ্ঞতা অর্জন করা। তবে বাজার অনুযায়ী ন্যায্য বেতন আশা করছি।”
এতে বোঝাবে আপনি শুধু টাকার পেছনে নন, কাজকেও গুরুত্ব দিচ্ছেন।
ভয় বা দ্বিধা না দেখিয়ে পরিষ্কারভাবে বলুন। আত্মবিশ্বাসী উত্তর সবসময় ভালো প্রভাব ফেলে।
বাজারমূল্যের চেয়ে অনেক বেশি বেতন চাওয়া। খুব কম বেতন বলে নিজেকে অবমূল্যায়ন করা। “যত দেন ততেই হবে”-এমন উত্তর দেওয়া।
ইন্টারভিউতে Salary Expectation প্রশ্নের উত্তর দেওয়ার সময় গবেষণা, আত্মবিশ্বাস ও নমনীয়তা—এই তিনটি জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে উত্তর দিতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আপনার পেশাগত জীবনকে আরও শক্তিশালী করতে ভিজিট করুন আমাদের “ক্যারিয়ার গাইড” ক্যাটাগরি।
ক্যারিয়ার পরিবর্তনের জন্য আরও পড়ুনঃ
চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলো কী কী?
চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার জন্য ২০টি গুরুত্বপূর্ণ টিপস
চাকরির ইন্টারভিউতে প্রায়শই করা প্রশ্ন ও উত্তর
চাকরির Curriculum Vitae (CV) তে কী লেখা উচিত?
চাকরির Curriculum Vitae (CV) তে কী লেখা উচিত নয়?
কভার লেটার কী? একটি সফল কভার লেটার কীভাবে লিখবেন?
চাকরি খোঁজার সময় সবচেয়ে সাধারণ ভুলগুলো
ক্যারিয়ার পরিবর্তন (Career Shift) করার আগে কী ভাববেন?
নতুনদের জন্য চাকরির ইন্টারভিউতে Dress Code গাইডলাইন
ক্যারিয়ারে Networking কেন গুরুত্বপূর্ণ?
চাকরিতে Soft Skills বনাম Hard Skills: কোনটা বেশি দরকার?