এই পোস্টে ১২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ নিচে দেওয়া হলঃ
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় –
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ. কৃৎ
সঠিক উত্তরঃ খ. ধাতু
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মধুসূদন দত্ত
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তরঃ ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন—
ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন
ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
সঠিক উত্তরঃ গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন
কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজী
সঠিক উত্তরঃ ঘ. নিমরাজী
কোন বানানটি শুদ্ধ?
ক. পাষাণ
খ. পাসান
গ. পাষান
ঘ. পাশান
সঠিক উত্তরঃ ক. পাষাণ
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি—
ক. শাহ মুহম্মদ সগীর
খ. সাবিরিদ খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মুহাম্মদ কবীর
সঠিক উত্তরঃ ক. শাহ মুহম্মদ সগীর
‘মোদের গরব, মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা –
ক. রামনিধি গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তরঃ গ. অতুল প্রসাদ সেন
অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই ১২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।
এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।
MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।
এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।
বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।
তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।
মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’—
ক. মহাকাব্য
খ. পত্রকাব্য
গ. গীতিকাব্য
ঘ. আখ্যানকাব্য
সঠিক উত্তরঃ খ. পত্রকাব্য
রোহিণী কোন উপন্যাসের নায়িকা?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. চোখের বালি
ঘ. পথের পাঁচালী
সঠিক উত্তরঃ ক. কৃষ্ণকান্তের উইল
নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ক. ঘোড়াকে চাবুক মার
খ. ডাক্তার ডাক
গ. গাড়ি স্টেশন ছেড়েছে
ঘ. মুষলধারে বৃষ্টি পড়ছে
সঠিক উত্তরঃ ঘ. মুষলধারে বৃষ্টি পড়ছে
রূপসী বাংলার কবি –
ক. জসীমউদদীন
খ. জীবনানন্দ দাশ
গ. কালিদাস রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তরঃ খ. জীবনানন্দ দাশ
বটতলার পুঁথি বলতে বুঝায়—
ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
সঠিক উত্তরঃ গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
এক কথায় প্রকাশ করুন— ‘যা বলা হয়নি’ –
ক. অউক্ত
খ. অব্যক্ত
গ. অনুক্ত
ঘ. অব্যাক্ত
সঠিক উত্তরঃ গ. অনুক্ত
পূর্বের সকল বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও তার সমাধান পেতে ঢুঁ মারুন “বিসিএস প্রশ্ন ব্যাংক” ক্যাটাগরিতে।
কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত—
ক. রাম বসু এবং ভোলা ময়রা
খ. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
গ. সাবিরিদ খান এবং দশরথী রায়
ঘ. আলাওল এবং ভারতচন্দ্র
সঠিক উত্তরঃ ক. রাম বসু এবং ভোলা ময়রা
কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী
খ. পানাস
গ. পাঠক
ঘ. সেলামী
সঠিক উত্তরঃ গ. পাঠক
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
ক. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী
গ. রুই-কাতলা; কেউ কেটা
ঘ. বক ধার্মিক; ভিজে বেড়াল
সঠিক উত্তরঃ খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী
বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা—
ক. নাটক
খ. প্ৰবন্ধ
গ. ছোট গল্প
ঘ. গীতি কবিতা
সঠিক উত্তরঃ ঘ. গীতি কবিতা
মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য —
ক. ইউসুফ জুলেখা
খ. নূরনামা
গ. রসুল বিজয়
ঘ. শবে মেরাজ
সঠিক উত্তরঃ ক. ইউসুফ জুলেখা
বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে –
ক. চাকু, চাকর
খ. খন্দর, হরতাল
গ. চা, চিনি
ঘ. রিকশা, রেস্তোঁরা
সঠিক উত্তরঃ গ. চা, চিনি
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত —
ক. ভাষাতত্ত্ববিদ
খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ. ইসলাম প্রচারক
ঘ. সমাজ সংস্কারক
সঠিক উত্তরঃ ক. ভাষাতত্ত্ববিদ
What is the verb of the word ‘Shortly?
ক. Short
খ. Shorter
গ. Shorten
ঘ. Shortness
সঠিক উত্তরঃ গ. Shorten
১২ তম বিসিএস প্রশ্ন সমাধান থেকে শুরু করে আগের সব বছরের প্রশ্ন একসাথে পেতে চান? তাহলে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন—এখানে রয়েছে বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের সুযোগ।
Choose the correct sentence –
ক. Let he and you be witnesses
খ. Let you and him be witnesses
গ. Let you and he be witnesses
ঘ. Let you and he be witness
সঠিক উত্তরঃ খ. Let you and him be witnesses
Choose the correct sentence –
ক. The matter was informed to the police.
খ. The matter has been informed of the police.
গ. The police was informed of the matter
ঘ. The police were informed of the matter
সঠিক উত্তরঃ গ. The police was informed of the matter
Who, Which, What are –
ক. Demonstrative pronoun
খ. Relative pronoun
গ. Reflaxive Pronoun
ঘ. Indefinite pronoun
সঠিক উত্তরঃ খ. Relative pronoun
Choose the correct one –
ক. Mispel
খ. Misspell
গ. Mispell
ঘ. Misspel
সঠিক উত্তরঃ খ. Misspell
Fill in the blanks ‘What is the time—your watch?
ক. by
খ. in
গ. at
ঘ. with
সঠিক উত্তরঃ ক. by
Fill in the blanks ‘Give my—to him. ‘
ক. Warm compliment
খ. Compliments
গ. Best compliment
ঘ. Heartiest compliment
সঠিক উত্তরঃ খ. Compliments
‘Caesar and Cleopatra’ is –
ক. a tragedy by Shakespeare
খ. a play By G. B. Shaw
গ. a poem by Lord Byron
ঘ. a novel by S.T. Coleridge
সঠিক উত্তরঃ খ. a play By G. B. Shaw
Who is the greatest modern English dramatist?
ক. Verginia Woolf
খ. George Bernard Shaw
গ. P. B. Shelley
ঘ. S. T. Coleridge
সঠিক উত্তরঃ খ. George Bernard Shaw
Who is the modern philosopher who awarded Nobel Prize for literature?
ক. James Baker
খ. Dr. Kissinger
গ. Bertrand Russel
ঘ. Lenin
সঠিক উত্তরঃ গ. Bertrand Russel
Who is the author of ‘A Farewell to Arms?
ক. John Milton
খ. T.S. Eliot
গ. Plato
ঘ. Ernest Hemingway
সঠিক উত্তরঃ ঘ. Ernest Hemingway
Who is the most famous satirist in English literature?
ক. Alexander Pope
খ. Jonathan Swift
গ. William Wordsworth
ঘ. Bulter
সঠিক উত্তরঃ খ. Jonathan Swift
What is the synonym of- ‘Delude’?
ক. Demand
খ. Aggravate
গ. Permit
ঘ. Deceive
সঠিক উত্তরঃ ঘ. Deceive
What is the noun of the word ‘Waste”?
ক. Waste
খ. Wasting
গ. Wastage
ঘ. Wasteful
সঠিক উত্তরঃ গ. Wastage
What is the antonym of ‘Queer’?
ক. Integrated
খ. Orderly
গ. Abnormal
ঘ. Odd
সঠিক উত্তরঃ খ. Orderly
What is the adjective of the word ‘Heart’?
ক. Heart
খ. Hearten
গ. Heartening
ঘ. Heartful
সঠিক উত্তরঃ গ. Heartening
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম –
ক. এগার সিন্দুর এক্সপ্রেস
খ. পারাবত এক্সপ্রেস
গ. উপকূল এক্সপ্রেস
ঘ. সৈকত এক্সপ্রেস
সঠিক উত্তরঃ গ. উপকূল এক্সপ্রেস
বাংলাদেশের বৃহত্তম হাওর –
ক. পাথরচাগুলি
খ. হাইল
গ. চলনবিল
ঘ. হাকালুকি
সঠিক উত্তরঃ ঘ. হাকালুকি
কিওক্রাডাং-এর উচ্চতা প্রায় –
ক. ১০১০ মিটার
খ. ১২৩০ মিটার
গ. ১৫৩০ মিটার
ঘ. ১৩৬৪ মিটার
সঠিক উত্তরঃ খ. ১২৩০ মিটার
বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় –
ক. ১৪ কোটি পাউন্ড
খ. ১৩ কোটি পাউন্ড
গ. ১০.৫ কোটি পাউন্ড
ঘ. ৮.৬৪ কোটি পাউন্ড
সঠিক উত্তরঃ ঘ. ৮.৬৪ কোটি পাউন্ড
ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় –
ক. ১২৯.৮৫ বর্গমাইল
খ. ১৬০ বর্গমাইল
গ. ৯০ বর্গমাইল
ঘ. ৮০ বর্গমাইল
সঠিক উত্তরঃ ক. ১২৯.৮৫ বর্গমাইল
একটি কাঁচা পাটের গাইটের ওজন –
ক. ৩.৫ মণ
খ. ৪.৫ মণ
গ. ৪ মণ
ঘ. ৫ মণ
সঠিক উত্তরঃ ক. ৩.৫ মণ
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব –
ক. নেপালে জলাধার নির্মাণ
খ. গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
ঘ. গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
সঠিক উত্তরঃ ক. নেপালে জলাধার নির্মাণ
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য—
ক. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
খ. দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
গ. বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযোগিতা
ঘ. দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
সঠিক উত্তরঃ ক. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –
ক. ২ মার্চ
খ. ২৩ মার্চ
গ. ১০ মার্চ
ঘ. ২৫ মার্চ
সঠিক উত্তরঃ ক. ২ মার্চ
‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ক. পার্বত্য চট্টগ্রাম
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. রংপুর
সঠিক উত্তরঃ গ. রাজশাহী
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন—
ক. শায়েস্তা খান
খ. মির্জা আহমেদ
গ. নবাব সলিমুল্লাহ জান
ঘ. মির্জা গোলাম পীর
সঠিক উত্তরঃ ঘ. মির্জা গোলাম পীর
MCQ Bank BD অ্যাপে রয়েছে ১২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।
কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
ক. ফখরুউদ্দিন মোবারক শাহ
খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ
গ. জালালুদ্দিন মুহাম্মদ আকবর
ঘ. ঈসা খান
সঠিক উত্তরঃ খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ
১২ তম বিসিএস (পুলিশ) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।
বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে—
ক. জামালগঞ্জে
খ. বিজয়পুরে
গ. জকিগঞ্জে
ঘ. রানীগঞ্জে
সঠিক উত্তরঃ ক. জামালগঞ্জে
বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে—
ক. রানীগঞ্জে
খ. বিজয়পুরে
গ. টেকেরহাটে
ঘ. বাগালীবাজারে
সঠিক উত্তরঃ খ. বিজয়পুরে
“এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি” এর রচয়িতা—
ক. জহির রায়হান
খ. গাফ্ফার চৌধুরী
গ. শামসুর রাহমান
ঘ. মাহবুব আলম চৌধুরী
সঠিক উত্তরঃ ঘ. মাহবুব আলম চৌধুরী
মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল –
ক. মহাস্থান
খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রনগর
ঘ. রামাবতী
সঠিক উত্তরঃ গ. পুণ্ড্রনগর
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো –
ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
সঠিক উত্তরঃ গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত –
ক. মহাস্থানে
খ. শাহজাদপুরে
গ. নেত্রকোণায়
ঘ. রামপালে
সঠিক উত্তরঃ ক. মহাস্থানে
জাপান পার্ল হারবার আক্রমণ করে –
ক. ৭ ডিসেম্বর ১৯৪১
খ. ২৩ জুন ১৪৪২
গ. ৩ নভেম্বর ১৯৪২
ঘ. ২৬ জুলাই ১৯৪৩
সঠিক উত্তরঃ ক. ৭ ডিসেম্বর ১৯৪১
সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য –
ক. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
খ. ইরাকের কুয়েত দখল অবসান করা
গ. স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
ঘ. উপরের সবকটি
সঠিক উত্তরঃ ঘ. উপরের সবকটি
১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম –
ক. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
খ. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
গ. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ঘ. চায়না স্পোর্টস স্টেডিয়াম
সঠিক উত্তরঃ গ. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে –
ক. ১৩৭
খ. ১২১
গ. ১১৭
ঘ. ২১
সঠিক উত্তরঃ ঘ. ২১
’শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম –
ক. দামেস্ক চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. কায়রো চুক্তি
ঘ. বৈরুত চুক্তি
সঠিক উত্তরঃ খ. আলজিয়ার্স চুক্তি
‘৫০০ দিনের প্ল্যান’ বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে –
ক. ওয়ারশ জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
খ. রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
ঘ. পূর্ব আর্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
সঠিক উত্তরঃ গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা
ক. ৪,00,000
খ. ৪0,000
গ. ৪৪,000
ঘ. ৫৪,000
সঠিক উত্তরঃ খ. ৪0,000
হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. জাপান
সঠিক উত্তরঃ খ. ফিনল্যান্ড
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম –
ক. ওএইউ
খ. আরব লীগ
গ. জিসিসি
ঘ. ও এএস
সঠিক উত্তরঃ গ. জিসিসি
বাস্তিল দুর্গের পতন ঘটেছিল –
ক. ১৪ জুলাই ১৭৮৯
খ. ৭ জুন ১৭৮৮
গ. ৫ অক্টোবর ১৭৮৮
ঘ. ২৬ আগস্ট ১৭৮৮
সঠিক উত্তরঃ ক. ১৪ জুলাই ১৭৮৯
কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম –
ক. ডেমোক্রেটির রিপাবলিক অব দ্য কঙ্গো
খ. জিম্বাবুয়ে
গ. জিবুতি
ঘ. জায়ারে
সঠিক উত্তরঃ ক. ডেমোক্রেটির রিপাবলিক অব দ্য কঙ্গো
ট্রাফালগার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত ?
ক. ওয়াশিংটন
খ. প্যারিস
গ. মস্কো
ঘ. লন্ডন
সঠিক উত্তরঃ ঘ. লন্ডন
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল –
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৯৫৩ সালে
সঠিক উত্তরঃ ক. ১৯৫৬ সালে
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ—
ক. সরকারি নির্দেশ
খ. দূর থেকে চোখে পড়বে বলে
গ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
ঘ. দেখতে সুন্দর লাগে
সঠিক উত্তরঃ গ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
১২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।
ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
ক. PC = PD
খ. PA = PB
গ. PB = PA
ঘ. PB = PD
সঠিক উত্তরঃ ঘ. PB = PD
P-এর মান কত হলে 4x² Px + 9 একটি পূর্ণ বর্গ হবে?
ক. 10
খ. 9
গ. 16
ঘ. 12
সঠিক উত্তরঃ ঘ. 12
x² – 8x – 8y + 16 + y² এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
ক. -2xy
খ. 8xy
গ. 6xy
ঘ. 2xy
সঠিক উত্তরঃ ঘ. 2xy
2x²− x – 15 এর উৎপাদক হবে –
ক. (x + 6) (x – 5)
খ. (x-5) (x-6)
গ. (x+3) (2x-5)
ঘ. (2x+5) (x-3)
সঠিক উত্তরঃ ঘ. (2x+5) (x-3)
চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় –
ক. বর্গক্ষেত্র
খ. চতুর্ভুজ
গ. রম্বস
ঘ. সামান্তরিক
সঠিক উত্তরঃ গ. রম্বস
a⁴ + 4 এর উৎপাদক কি কি?
ক. (a²+2a+2)(a²-2a-2)
খ. (a²+2a+2)(a²-2a+2)
গ. (a²-2a+2)(a²+2a-2)
ঘ. (a²-2a-2)(a²-2a+2)
সঠিক উত্তরঃ খ. (a²+2a+2)(a²-2a+2)
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ৬৪৩ বর্গমিটার
খ. ১৯২ বর্গমিটার
গ. ৬৪ বর্গমিটার
ঘ. ৩২৩ বর্গমিটার
সঠিক উত্তরঃ ক. ৬৪৩ বর্গমিটার
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো ?
ক. ২২%
খ. ২৫%
গ. ২০%
ঘ. ৩০%
সঠিক উত্তরঃ গ. ২০%
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার – ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
ক. ১৫টি
খ. ২০টি
গ. ২৫টি
ঘ. ১৮টি
সঠিক উত্তরঃ খ. ২০টি
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
ক. ৯ ঘণ্টা
খ. ১২ ঘণ্টা
গ. ১০ ঘণ্টা
ঘ. ১৮ ঘণ্টা
সঠিক উত্তরঃ খ. ১২ ঘণ্টা
৮, ১১, ১৭, ২৯, ৫৩—। পরবর্তী সংখ্যাটি কত?
ক. ১০১
খ. ১০২
গ. ৭৫
ঘ. ৫৯
সঠিক উত্তরঃ ক. ১০১
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
ক. ২.০৫৭৩৪ কিলোগ্রাম
খ. ০. ২০৫৭৩৪ কিলোগ্রাম
গ. ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম
ঘ. ২০. ৫৭৩৪০ কিলোগ্রাম
সঠিক উত্তরঃ গ. ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
ক. ৩৬০০
খ. ২৪০০
গ. ১২০০
ঘ. ৩০০০
সঠিক উত্তরঃ ক. ৩৬০০
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
ক. ৭২ : ১০৫
খ. ৭২ : ৩৫
গ. ৩৫ : ৭২
ঘ. ১০৫ : ৭২
সঠিক উত্তরঃ গ. ৩৫ : ৭২
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ হলে এর বাহুর সংখ্যা কত?
ক. ৪
খ. ৮
গ. ৯
ঘ. ৬
সঠিক উত্তরঃ খ. ৮
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে –
ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
সঠিক উত্তরঃ খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
১২ তম বিসিএস (পুলিশ) প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।
কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ –
ক. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
সঠিক উত্তরঃ গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
আকাশে বিজলী চমকায়—
ক. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
খ. মেঘের অসংখ্য পানি বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
গ. মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
সঠিক উত্তরঃ খ. মেঘের অসংখ্য পানি বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—
ক. ৭৫ ডিবি
খ. ৯০ ডিবি
গ. ১০৫ ডিবি
ঘ. ১২০ ডিবি
সঠিক উত্তরঃ গ. ১০৫ ডিবি
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর –
ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ. প্রতিসরণ
গ. বিছুরণ
ঘ. পোলারায়ন
সঠিক উত্তরঃ খ. প্রতিসরণ
রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ –
ক. এটি হালকা ও দামে সস্তা
খ. এটি সব দেশেই পাওয়া যায়
গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
সঠিক উত্তরঃ গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
গ্রিন হাউজ ইফেক্ট বলতে বুঝায়—
ক. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
সঠিক উত্তরঃ খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –
ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ. কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
সঠিক উত্তরঃ ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ—
ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ. পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ. পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
সঠিক উত্তরঃ খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো –
ক. নাইট্রিক এসিড
খ. সালফিউরিক এসিড
গ. এমোনিয়াম ক্লোরাইড
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তরঃ খ. সালফিউরিক এসিড
MCQ Bank BD অ্যাপে ১২ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।
ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
ক. অন্তর্দহন ইঞ্জিন
খ. বাষ্পীয় ইঞ্জিন
গ. স্টারলিং ইঞ্জিন
ঘ. রকেট ইঞ্জিন
সঠিক উত্তরঃ ঘ. রকেট ইঞ্জিন
ফিউশন প্রক্রিয়ায় –
ক. একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ. একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
গ. ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
ঘ. একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃতি নয়
সঠিক উত্তরঃ খ. একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
প্রবল জোয়ারের কারণ, এ সময় –
ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
সঠিক উত্তরঃ ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বায়ু একটি যৌগিক পদার্থ
খ. বায়ু একটি মৌলিক পদার্থ
গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
সঠিক উত্তরঃ গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে –
ক. মূল মধ্যরেখা
খ. কর্কট ক্রান্তি রেখা
গ. মকর ক্রান্তি রেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখ
সঠিক উত্তরঃ খ. কর্কট ক্রান্তি রেখা
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –
ক. আয়ন বায়ু
খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
সঠিক উত্তরঃ ঘ. নিয়ত বায়ু
বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের যেকোন চাকরীর পিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন।
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দেখুনঃ
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান একসাথেঃ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান
আরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুনঃ
২০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
১০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান