বাংলাদেশে ব্যাংক চাকরির প্রতিযোগিতা অনেক বেশি। লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি কম্পিউটার ও আইটি বিষয়ক প্রশ্নও প্রায়ই আসে। বিশেষ করে আধুনিক ব্যাংকিং সেক্টরে তথ্যপ্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। তাই এ অংশে ভালো প্রস্তুতি নিলে অন্যদের থেকে এগিয়ে থাকা যায়। চলুন জেনে নেই সহজভাবে প্রস্তুতির গাইড।
ব্যাংকের প্রতিটি কাজ এখন সফটওয়্যার ও অনলাইন সিস্টেমে হয়ে থাকে।
তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকলে চাকরিতে সুবিধা হয়।
পরীক্ষায় সাধারণত বেসিক কম্পিউটার জ্ঞান যাচাই করা হয়।
কম্পিউটার অংশে সাধারণত নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন আসে—
কম্পিউটারের বেসিক জ্ঞান,
ইনপুট, আউটপুট, প্রসেসিং ডিভাইস,
হার্ডওয়্যার ও সফটওয়্যার,
মেমোরি (RAM, ROM, Cache)
Windows, Linux এর মৌলিক ধারণা,
ফাইল ম্যানেজমেন্ট (Copy, Paste, Rename, Shortcut),
MS Office (Word, Excel, PowerPoint),
MS Word: ফরম্যাটিং, শর্টকাট কী,
MS Excel: ফর্মুলা, ফাংশন (SUM, AVERAGE, VLOOKUP),
PowerPoint: স্লাইড তৈরি ও প্রেজেন্টেশন টুলস,
ব্রাউজার, ই-মেইল, ক্লাউড,
IP Address, DNS, www, http vs https,
ডেটাবেজ ও সফটওয়্যার
ডেটাবেজের মৌলিক ধারণা (Row, Column, Table),
ব্যাংকিং সফটওয়্যার যেমন: Core Banking System (CBS),
সাইবার সিকিউরিটি ও আইটি নীতি,
ভাইরাস, ম্যালওয়্যার,
ডেটা সুরক্ষা, পাসওয়ার্ড সিকিউরিটি।
প্রতিদিন ৩০ মিনিট সময় দিন কম্পিউটার ও আইটি অংশে।
নোট তৈরি করুন এবং গুরুত্বপূর্ণ শর্টকাট কী লিখে রাখুন।
অনলাইনে কুইজ/মডেল টেস্ট দিন।
পূর্ববর্তী ব্যাংক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে প্র্যাকটিস করুন।
যেমন: MCQ Bank BD
ব্যাংক পরীক্ষায় কম্পিউটার ও আইটি প্রশ্ন কঠিন হয় না, বরং বেসিক জ্ঞান যাচাই করে। নিয়মিত অনুশীলন করলে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব। মনে রাখবেন শুধু মুখস্থ নয়, ব্যবহারিক জ্ঞানও গুরুত্বপূর্ণ।
ব্যাংক জব এর প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের পোস্ট “ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: সম্পূর্ণ গাইড” পড়ুন।
ব্যাংক প্রস্তুতি সম্পর্কে আরও দিকনির্দেশনা পেতে দেখুন আমাদের “ব্যাংক পরীক্ষার প্রস্তুতির পরামর্শ” ক্যাটাগরি।
ব্যাংক পরীক্ষার প্রস্তুতির আরও পরামর্শ পেতে দেখুনঃ
ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সেরা অ্যাপ কোনটি?
ব্যাংক পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করার টিপস।
চাকরির পাশাপাশি ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কৌশল
ব্যাংক সাক্ষাৎকারে (Viva) সাধারণ প্রশ্ন ও উত্তর প্রস্তুতি