৩০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

এই পোস্টে ৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ নিচে দেওয়া হলঃ

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭
খ. ১৯০৭
গ. ১৯০৯
ঘ. ১৯১৬

সঠিক উত্তরঃ খ. ১৯০৭

নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ?
ক. বীরবল
খ. ডিমরুল
গ. অনিলা দেবী
ঘ. যাযাবর

সঠিক উত্তরঃ গ. অনিলা দেবী

“আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. দামোদর বন্দ্যোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তরঃ ক. প্যারীচাঁদ মিত্র

‘অনীক’ শব্দের অর্থ?
ক. সূর্য
খ. সমুদ্র
গ. যুদ্ধক্ষেত্র
ঘ. সৈনিক

সঠিক উত্তরঃ ঘ. সৈনিক

জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. পঞ্চমী তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়

সঠিক উত্তরঃ ক. মধ্যপদলোপী কর্মধারয়

Anatomy শব্দের অর্থ?
ক. সাদৃশ্য
খ. স্নায়ুতন্ত্র
গ. শারীরবিদ্যা
ঘ. অঙ্গ-সঞ্চালন

সঠিক উত্তরঃ গ. শারীরবিদ্যা

কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক. গোবিন্দ দাস
খ. কায়কোবাদ
গ. কাহ্ন পা
ঘ. ভুসুকু পা

সঠিক উত্তরঃ ঘ. ভুসুকু পা

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই ৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি?
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি

সঠিক উত্তরঃ গ. অর্ক

বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ?
ক. বাগ + অম্বর
খ. বাগ + আড়ম্বর
গ. বাক্ + অম্বর
ঘ. বাক্ + আড়ম্বর

সঠিক উত্তরঃ ঘ. বাক্ + আড়ম্বর

‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’- এই চরণদ্বয়ের লেখক?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কুমারী দাস
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার

সঠিক উত্তরঃ গ. মদনমোহন তর্কালঙ্কার

‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?
ক. রূপকথা
খ. ছোটগল্প
গ. গ্রাম্যগীতিকা
ঘ. রূপকথা-উপকথা

সঠিক উত্তরঃ ক. রূপকথা

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সব বছরের প্রশ্ন ও উত্তর দেখতে ভিজিট করুন “বিসিএস প্রশ্ন ব্যাংক” ক্যাটাগরি।

বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?
ক. ২
খ. ৪
গ. ৩
ঘ. ৫

সঠিক উত্তরঃ গ. ৩

‘কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সুভাষ মুখোপাধ্যায়
গ. কাজী ইমদাদুল হক
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তরঃ ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?
ক. ভ
খ. ঠ
গ. ফ
ঘ. চ

সঠিক উত্তরঃ ঘ. চ

‘অপ’ কী ধরনের উপসর্গ?
ক. সংস্কৃত
খ. বিদেশি
গ. বাংলা
ঘ. মিশ্র

সঠিক উত্তরঃ ক. সংস্কৃত

নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?
ক. ১৮৪৭-১৯১১
খ. ১৮৫২-১৯১২
গ. ১৮৫৭-১৯১১
ঘ. ১৮৪৭-১৯১২

সঠিক উত্তরঃ ক. ১৮৪৭-১৯১১

বিগত বছরের সব প্রশ্নের সাথে ৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান এখন MCQ Bank BD অ্যাপে, যেখানে পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করা যায় সহজেই।

রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন্ ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. মন্দাক্রান্তা
গ. অক্ষরবৃত্ত
ঘ. মাত্রাবৃত্ত

সঠিক উত্তরঃ ঘ. মাত্রাবৃত্ত

‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোটি?
ক. সহ + চর + র্য
খ. সহচর + ফলা
গ. সহচর + য
ঘ. কোনটিই নয়

সঠিক উত্তরঃ গ. সহচর + য

‘পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. সৈয়দ শামসুল হক
গ. শামসুর রাহমান
ঘ. সেলিম আলদীন

সঠিক উত্তরঃ গ. শামসুর রাহমান

‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. মোজাম্মেল হক
খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. মুন্সী মেহেরুল্লা
ঘ. কামিনী রায়

সঠিক উত্তরঃ খ. সঞ্জয় ভট্টাচার্য

IMPROVEMENT
ক. Promotion
খ. Advancement
গ. Betterment
ঘ. Preference

সঠিক উত্তরঃ গ. Betterment

AMICABLE
ক. Interesting
খ. Affectionate
গ. Loving
ঘ. Friendly

সঠিক উত্তরঃ ঘ. Friendly

LIABILITY
ক. Treasure
খ. Debt
গ. Assets
ঘ. Property

সঠিক উত্তরঃ গ. Assets

HATE
ক. Admire
খ. Abhor
গ. Concern
ঘ. Loathe

সঠিক উত্তরঃ ক. Admire

A song embodying religious and sacred emotions?
ক. Lyric
খ. Ode
গ. Hymn
ঘ. Ballad

সঠিক উত্তরঃ গ. Hymn

Time after twilight and before night?
ক. Evening
খ. Dawn
গ. Dusk
ঘ. Eclipse

সঠিক উত্তরঃ গ. Dusk

Parliamentary democracy demands discipline and—to the rules?
ক. adherence
খ. knowledge
গ. respectful
ঘ. awareness

সঠিক উত্তরঃ ক. adherence

Reason is the highest faculty—on human by their creator?
ক. entrusted
খ. endowed
গ. bestowed
ঘ. conferred

সঠিক উত্তরঃ গ. bestowed

Rishan walks as if he—lame?
ক. is
খ. had been
গ. has
ঘ. were

সঠিক উত্তরঃ ঘ. were

To keep one’s head—?
ক. to save oneself
খ. to be self respectful
গ. to keep calm
ঘ. None of these

সঠিক উত্তরঃ গ. to keep calm

To put the cart before the horse—?
ক. to offer a person what he cannot eat
খ. to force a person to do something
গ. to raise obstacle
ঘ. to reverse the natural order of things

সঠিক উত্তরঃ ঘ. to reverse the natural order of things

To read between the lines—?
ক. to concentrate
খ. to suspect
গ. to read carefully
ঘ. to grasp the hidden meaning

সঠিক উত্তরঃ ঘ. to grasp the hidden meaning

I know him?
ক. He is known by me.
খ. He was known to me.
গ. He has been known by me.
ঘ. He is known to me.

সঠিক উত্তরঃ ঘ. He is known to me.

৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান থেকে শুরু করে আগের সব বছরের প্রশ্ন একসাথে পেতে চান? তাহলে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন—এখানে রয়েছে বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের সুযোগ।

A lion may be helped even by a little mouse?
ক. A little mouse may even help a lion.
খ. Even a little mouse may help a lion.
গ. A little mouse can even help a lion.
ঘ. Even a little mouse ought to help a lion.

সঠিক উত্তরঃ খ. Even a little mouse may help a lion.

The horror movie scared them out of their—?
ক. wits
খ. seats
গ. lives
ঘ. funds

সঠিক উত্তরঃ ক. wits

The people who carry a coffin at a funeral are called —
ক. undertakers
খ. supporters
গ. pallbearers
ঘ. mourners

সঠিক উত্তরঃ গ. pallbearers

বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ক. ১২১২
খ. ১২০০
গ. ১২০৪
ঘ. ১২১১

সঠিক উত্তরঃ গ. ১২০৪

প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
ক. মালদ্বীপ
খ. সন্দ্বীপ
গ. হাতিয়া
ঘ. বরিশাল

সঠিক উত্তরঃ ঘ. বরিশাল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ২টি

সঠিক উত্তরঃ ক. ৪টি

বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ক. ফরিদপুর
খ. চট্টগ্রাম
গ. চাঁদপুর
ঘ. নারায়ণগঞ্জ

সঠিক উত্তরঃ ক. ফরিদপুর

সাগরকন্যা কোন্ এলাকার ভৌগোলিক নাম ?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. পটুয়াখালী
ঘ. খুলনা

সঠিক উত্তরঃ গ. পটুয়াখালী

বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
ক. ৩-১০-০৭
খ. ১-১১-০৭
গ. ৩-১১-০৭
ঘ. ১-১০-০৭

সঠিক উত্তরঃ খ. ১-১১-০৭

৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ক. ঢাকা
খ. লাহোর
গ. দিল্লি
ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তরঃ খ. লাহোর

দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
ক. গজারিয়া
খ. সাভার
গ. গাজীপুর
ঘ. ভালুকা

সঠিক উত্তরঃ ক. গজারিয়া

ক্রিকেটে বাংলাদেশ কোন্ সালে টেস্ট মর্যাদা পায়?
ক. ১৯৯৮
খ. ১৯৯৯
গ. ২০০০
ঘ. ২০০১

সঠিক উত্তরঃ গ. ২০০০

৩০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক. আম
খ. কাঁঠাল
গ. কলা
ঘ. পেঁপে

সঠিক উত্তরঃ খ. কাঁঠাল

ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. কাঠমাণ্ডু
গ. থিম্পু
ঘ. মালে

সঠিক উত্তরঃ খ. কাঠমাণ্ডু

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক. EU
খ. WTO
গ. NATO
ঘ. FIFA

সঠিক উত্তরঃ খ. WTO

আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
ক. ডিনামাইট
খ. বিদ্যুৎ
গ. পোলিও টিকা
ঘ. কয়লা

সঠিক উত্তরঃ ক. ডিনামাইট

নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
ক. জাপান
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. সুইডেন

সঠিক উত্তরঃ ঘ. সুইডেন

হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. জাপান

সঠিক উত্তরঃ খ. ফিনল্যান্ড

MCQ Bank BD অ্যাপে রয়েছে ৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।

কোথায় সেনাবাহিনী নেই?
ক. সুদান
খ. সাইপ্রাস
গ. মালদ্বীপ
ঘ. ভুটান

সঠিক উত্তরঃ গ. মালদ্বীপ

কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৬৩ সালে
খ. ১৮৬৮ সালে
গ. ১৮৬৬ সালে
ঘ. ১৮৬১ সালে

সঠিক উত্তরঃ ক. ১৮৬৩ সালে

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক. ২৬ জুন
খ. ১ আগস্ট
গ. ১ মে
ঘ. ১০ ডিসেম্বর

সঠিক উত্তরঃ ঘ. ১০ ডিসেম্বর

FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯০৪
খ. ১৯২৪
গ. ১৯১৪
ঘ. ১৯০৫

সঠিক উত্তরঃ ক. ১৯০৪

কিরগিজস্তানের রাজধানী কোথায়?
ক. বিশকেক
খ. আশখাবাদ
গ. আলমাআতা
ঘ. উলানবাটো

সঠিক উত্তরঃ ক. বিশকেক

রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে?
ক. হাইড্রোজেন সরবরাহ করে
খ. নাইট্রোজেন সরবরাহ করে
গ. অক্সিজেন সরবরাহ করে তার
ঘ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

সঠিক উত্তরঃ ঘ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
ক. বৃষ্টিপাত কমে যাবে
খ. নিম্নভূমি নিমজ্জিত হবে
গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে

সঠিক উত্তরঃ খ. নিম্নভূমি নিমজ্জিত হবে

সংকর ধাতু পিতলের উপাদান?
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল
ঘ. তামা ও সিসা

সঠিক উত্তরঃ খ. তামা ও দস্তা

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ?
ক. কম হয়
খ. খুব কম হয়
গ. একই হয়
ঘ. বেশি হয়

সঠিক উত্তরঃ গ. একই হয়

রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
ক. গামা রশ্মি
খ. কসমিক রশ্মি
গ. বিটা রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি

সঠিক উত্তরঃ ঘ. রঞ্জন রশ্মি

৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো?
ক. এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে।
খ. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়।
ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়।

সঠিক উত্তরঃ খ. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।

এনজিওপ্লাস্টি হচ্ছে?
ক. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
গ. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
ঘ. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

সঠিক উত্তরঃ ক. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
ক. ফিটকিরি
খ. চুন
গ. সেভিং সোপ
ঘ. কস্টিক সোডা

সঠিক উত্তরঃ ক. ফিটকিরি

ডেঙ্গু জ্বরের বাহক কোন্ মশা?
ক. কিউলেক্স
খ. এডিস
গ. অ্যানোফিলিস
ঘ. সব ধরনের মশা

সঠিক উত্তরঃ খ. এডিস

সুনামির (Tsunami) কারণ হলো?
ক. আগ্নেয়গিরির অগ্নুৎপাত
খ. ঘূর্ণিঝড়
গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘ. সমুদ্র তলদেশের ভূমিকম্প

সঠিক উত্তরঃ ঘ. সমুদ্র তলদেশের ভূমিকম্প

কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
ক. ৭০ বছর
খ. ৬৫ বছর
গ. ৭৬ বছর
ঘ. ৮০ বছর

সঠিক উত্তরঃ গ. ৭৬ বছর

জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. কৃত্রিম সার প্রয়োগ
খ. পানি সেচ
গ. জমিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ. প্রাকৃতিক সার

সঠিক উত্তরঃ খ. পানি সেচ

কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
ক. দস্তা
খ. সালফার
গ. পটাশিয়াম
ঘ. নাইট্রোজেন

সঠিক উত্তরঃ খ. সালফার

নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
ক. পরমাণু শক্তি
খ. পেট্রোল
গ. কয়লা
ঘ. প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তরঃ ক. পরমাণু শক্তি

বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
ক. ৫ মে
খ. ১৫ মে
গ. ৫ জুন
ঘ. ১৫ জুন

সঠিক উত্তরঃ গ. ৫ জুন

কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়?
ক. ই-মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিগ্রাম

সঠিক উত্তরঃ গ. ইন্টারনেট

কোন্ মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম ?
ক. শূন্যতায়
খ. কঠিন পদার্থে
গ. তরল পদার্থে
ঘ. বায়বীয় পদার্থে

সঠিক উত্তরঃ ঘ. বায়বীয় পদার্থে

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক. পেপসিন
খ. এমাইলেজ
গ. রেনিন
ঘ. ট্রিপসিন

সঠিক উত্তরঃ গ. রেনিন

স্টিফেন হকিং বিশ্বের একজন অতিশয় বিখ্যাত?
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. কবি
ঘ. রসায়নবিদ

সঠিক উত্তরঃ খ. পদার্থবিদ

ফল পাকানোর জন্য দায়ী কে?
ক. ইথিলিন
খ. প্রপিন
গ. লাইকোপেন
ঘ. মিথিলিন

সঠিক উত্তরঃ ক. ইথিলিন

কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৮৯
খ. ৭০
গ. ১৭০
ঘ. ১৪২

সঠিক উত্তরঃ খ. ৭০

নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯১
খ. ৮৭
গ. ৬৩
ঘ. ৫৯

সঠিক উত্তরঃ ঘ. ৫৯

নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক. ০.৩
খ. √০.৩
গ. ১/৩
ঘ. ২/৫

সঠিক উত্তরঃ ক. ০.৩

একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৩৪০
খ. ৩৪১
গ. ৩৪২
ঘ. ৩৪৪

সঠিক উত্তরঃ খ. ৩৪১

ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
ক. ২৫ দিনে
খ. ৩০ দিনে
গ. ৩৫ দিনে
ঘ. ৪০ দিনে

সঠিক উত্তরঃ খ. ৩০ দিনে

MCQ Bank BD অ্যাপে ৩০ তম বিসিএস প্রশ্ন সমাধান সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।

f(x) = x³ + kx² – 6x – 9; k-এর মান কত হলে f(3) = 0 হবে?
ক. 1
খ. -1
গ. 2
ঘ. 0

সঠিক উত্তরঃ ঘ. 0

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক. 30 মিটার
খ. 40 মিটার
গ. 50 মিটার
ঘ. 60 মিটার

সঠিক উত্তরঃ গ. 50 মিটার

নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?
ক. ax² + bx + c = 0
খ. y² = ax
গ. x² + y² = 16
ঘ. y² = 2x + 7

সঠিক উত্তরঃ গ. x² + y² = 16

a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?
ক. 12
খ. 10
গ. 6
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ক. 12

৩০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
ক. সন্নিহিত কোণ
খ. সরলকোণ
গ. পূরককোণ
ঘ. সম্পূরক কোণ

সঠিক উত্তরঃ ঘ. সম্পূরক কোণ

বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
ক. ব্যাস
খ. ব্যাসার্ধ
গ. বৃত্তচাপ
ঘ. পরিধি

সঠিক উত্তরঃ ক. ব্যাস

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শতটি যথেষ্ট নয়?
ক. একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
খ. একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
গ. একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান
ঘ. একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান

সঠিক উত্তরঃ খ. একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান

কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অক্ষন সম্ভব হবে?
ক. ৬ : ৫ : ৪
খ. ৩ : ৪ : ৫
গ. ১২ : ৮ : ৪
ঘ. ৬ : ৪ : ৩

সঠিক উত্তরঃ খ. ৩ : ৪ : ৫

একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 হলে মিনারটির উচ্চতা কত ?
ক. 20√3 মিটার
খ. 20/√3 মিটার
গ. 20 মিটার
ঘ. 10√3 মিটার

সঠিক উত্তরঃ খ. 20/√3 মিটার

৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
ক. ৪
খ. ১৪
গ. ১৬
ঘ. ১২

সঠিক উত্তরঃ ঘ. ১২

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের যেকোন চাকরীর পিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন।

বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ দেখুনঃ
বিসিএস পরীক্ষার প্রস্তুতির পরামর্শ

বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান একসাথেঃ
বিসিএস প্রশ্ন ব্যাংক ও সমাধান

আরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখুনঃ
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩২ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
৩১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৯ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান
২৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন (টেস্ট) ও সমাধান

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com