প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ) ২০১৯

এই পোস্টে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯ ১ম ধাপ নিচে দেওয়া হলঃ

Deciduous trees’ are trees those-
ক. have fleshy leaves
খ. are extremely big
গ. have delicious leaves
ঘ. lose the leaves annually

সঠিক উত্তরঃ ঘ. lose the leaves annually

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা পেতে ভিজিট করুন আমাদের “প্রাইমারি শিক্ষক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: সম্পূর্ণ গাইড” আর্টিকেল।

‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. সংযোজন
খ. সংশ্লেষণ
গ. বিশ্লেষণ
ঘ. সংক্ষেপণ

সঠিক উত্তরঃ ঘ. সংক্ষেপণ

কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?
ক. ত, থ
খ. ঋ, র
গ. ট, ঠ
ঘ. ই ,উ

সঠিক উত্তরঃ খ. ঋ, র

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
ক. ১৮
খ. ২০
গ. ২২
ঘ. ১৬

সঠিক উত্তরঃ খ. ২০

একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
ক. ২০০
খ. ১৫০
গ. ২১০
ঘ. ১২৫

সঠিক উত্তরঃ খ. ১৫০

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন?
ক. বেলাল মোহাম্মদ
খ. এম এ আজিজ
গ. আবু হেনা মোস্তফা
ঘ. এম আর আখতার মুকুল

সঠিক উত্তরঃ ঘ. এম আর আখতার মুকুল

Which one of the following words is not plural?
ক. Men
খ. Feet
গ. Lice
ঘ. News

সঠিক উত্তরঃ ঘ. News

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯ ১ম ধাপ সহ পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

‘গায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গা + অক
খ. গৈ + অক
গ. গা + য়ক
ঘ. গো + অক

সঠিক উত্তরঃ খ. গৈ + অক

দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অংক দুটির অন্তর ২, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
ক. ৪৬
খ. ৩৫
গ. ২৪
ঘ. ৫৭

সঠিক উত্তরঃ গ. ২৪

শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মুমুর্ষু
ঘ. মূমর্ষ

সঠিক উত্তরঃ খ. মুমূর্ষু

প্রান্তিক বিরামচিহ্ন কোনটি?
ক. ড্যাশ
খ. প্রশ্নচিহ্ন
গ. কোলন
ঘ. সেমিকোলন

সঠিক উত্তরঃ খ. প্রশ্নচিহ্ন

The meaning of the word ‘obese’ is:
ক. tardy
খ. obnoxious
গ. very fat
ঘ. ugly

সঠিক উত্তরঃ গ. very fat

কে, কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমন্ডি ৩২ নং বাড়িতে

সঠিক উত্তরঃ ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. শব্দশক্তি
খ. তাপশক্তি
গ. শব্দ ও তাপশক্তি
ঘ. চুম্বকশক্তি

সঠিক উত্তরঃ গ. শব্দ ও তাপশক্তি

‘Pass away’ means:
ক. disappear
খ. die
গ. erase
ঘ. to cross

সঠিক উত্তরঃ খ. die

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার সকল প্রশ্নপত্র ও উত্তর পেতে আমাদের ক্যাটাগরি “প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাংক” দেখুন।

The synonym of ‘Crime’ is
ক. Offence
খ. Trial
গ. Mistake
ঘ. Thief

সঠিক উত্তরঃ ক. Offence

চাউল, চিনি, পানি এগুলো কী বাচক বিশেষ্য?
ক. বস্তুবাচক
খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক
ঘ. জাতিবাচক

সঠিক উত্তরঃ ক. বস্তুবাচক

ধ্বনির পরিবর্তন কত প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. দুই প্রকার

সঠিক উত্তরঃ ক. তিন প্রকার

দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কী কী?
ক. ১২, ১৩
খ. ১৫, ১৬
গ. ১৮, ১৯
ঘ. ২০, ২১

সঠিক উত্তরঃ গ. ১৮, ১৯

কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি?
ক. বাইট
খ. DPI
গ. পিক্সেল
ঘ. হার্জ

সঠিক উত্তরঃ ক. বাইট

একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. ২১০
খ. ২০০
গ. ১৮০
ঘ. ২২০

সঠিক উত্তরঃ গ. ১৮০

What is the noun of ‘Accept’?
ক. Acceptably
খ. Acceptance
গ. Accepted
ঘ. Acceptable

সঠিক উত্তরঃ খ. Acceptance

English _ across the world.
ক. has spoken
খ. speaks
গ. is speaking
ঘ. is spoken

সঠিক উত্তরঃ ঘ. is spoken

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯ ১ম ধাপ থেকে শুরু করে আগের সব বছরের প্রশ্ন একসাথে পেতে চান? তাহলে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন—এখানে রয়েছে বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের সুযোগ।

‘উলুখাগড়া’ শব্দটির অর্থ কী?
ক. গুরুত্বহীন লোক
খ. এক শ্রেণিভুক্ত
গ. রাজাবাদশা
ঘ. লাকড়ি

সঠিক উত্তরঃ ক. গুরুত্বহীন লোক

Which one is correct?
ক. One of my friends is a lawyer.
খ. One of my friend are a lawyer.
গ. One of my friends are a lawyer.
ঘ. One of my friend is a lawyer.

সঠিক উত্তরঃ ক. One of my friends is a lawyer.

কষ্টে লাভ হয় যা-
ক. সুলভ
খ. দুর্লভ্য
গ. দূর্লভ
ঘ. দুর্লভ

সঠিক উত্তরঃ ঘ. দুর্লভ

Of the four books, the red one is the-
ক. more cheaper
খ. cheap
গ. cheapest
ঘ. cheaper

সঠিক উত্তরঃ গ. cheapest

জন্মহীন মৃত্যুহীন-
ক. অয
খ. আমৃত্যু
গ. অজ
ঘ. অজেয়

সঠিক উত্তরঃ গ. অজ

She was blessed _ a son.
ক. by
খ. in
গ. for
ঘ. with

সঠিক উত্তরঃ ঘ. with

যদি (x-y)² = 12 এবং xy = 1 হয়, তবে x² + y² = কত?
ক. 14
খ. 11
গ. 12
ঘ. 13

সঠিক উত্তরঃ ক. 14

The feminine form of the word ‘Author’ is:
ক. Authorss
খ. Authoress
গ. Authores
ঘ. Authors

সঠিক উত্তরঃ খ. Authoress

ঢাকাতে ২৪ মে দুপুর ১২টার সময় লন্ডনে সময় হবে-
ক. ২৫ মে রাত ১২টা
খ. ২৪ মে সকাল ৬টা
গ. ২৪ মে সন্ধ্যা ৬টা
ঘ. ২৪ মে রাত ১২টা

সঠিক উত্তরঃ খ. ২৪ মে সকাল ৬টা

‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কী?
ক. বাড়াবাড়ি করা
খ. ভূমিকা করা
গ. হিসাবনিকাশ
ঘ. অসম্ভব বস্তু

সঠিক উত্তরঃ গ. হিসাবনিকাশ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
ক. Mikhail Gorbachev
খ. Nikita Khrushev
গ. Nikolai Podgorny
ঘ. Leonid Brezhnev

সঠিক উত্তরঃ গ. Nikolai Podgorny

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বিচারপতি এম এন হুদা
গ. বিচারপতি এ বি সিদ্দীক
ঘ. বিচারপতি আব্দুস সাত্তার

সঠিক উত্তরঃ ঘ. বিচারপতি আব্দুস সাত্তার

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
ক. ২৮০টি
খ. ২২৩টি
গ. ১৭১টি
ঘ. ২৯৮টি

সঠিক উত্তরঃ খ. ২২৩টি

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ) ২০১৯ নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

Which sentence is correct?
ক. He do not know how to swim.
খ. He does not know to swim.
গ. He does not know how to swim.
ঘ. None of these.

সঠিক উত্তরঃ গ. He does not know how to swim.

টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?
ক. ১০টি
খ. ১৭টি
গ. ২১টি
ঘ. ৮টি

সঠিক উত্তরঃ খ. ১৭টি

MCQ Bank BD অ্যাপে রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯ ১ম ধাপ সহ পূর্ববর্তী সব বছরের প্রশ্ন ও উত্তর, যা অনুশীলন করতে পারবেন বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে।

‘শর্বরী’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. রাত
খ. দিবস
গ. রজনী
ঘ. দিনরাত

সঠিক উত্তরঃ খ. দিবস

Singular form of ‘data’ is-
ক. dat
খ. datas
গ. none
ঘ. datum

সঠিক উত্তরঃ ঘ. datum

Rajshahi is _ sugar growing areas in Bangladesh.
ক. one of the larger
খ. one of largest
গ. one of the largest
ঘ. largest

সঠিক উত্তরঃ গ. one of the largest

বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
ক. ৩৪৫ জন
খ. ৩৫০ জন
গ. ৩৫৫ জন
ঘ. ৩০০ জন

সঠিক উত্তরঃ খ. ৩৫০ জন

৩টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩টি সংখ্যাসহ মোট ৪টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
ক. ৮
খ. ৫
গ. ৭
ঘ. ৬

সঠিক উত্তরঃ গ. ৭

The passive form of ‘I know him’-
ক. He known to me.
খ. He is known to me.
গ. He was known to me.
ঘ. I was known to him.

সঠিক উত্তরঃ খ. He is known to me.

একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. ১৮৭৫
খ. ১৬৭৫
গ. ১৫৭৫
ঘ. ১৭৭৫

সঠিক উত্তরঃ ক. ১৮৭৫

একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
ক. ৮
খ. ৬
গ. ৪
ঘ. ২

সঠিক উত্তরঃ গ. ৪

২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে?
ক. UNDP
খ. UNEP
গ. UNESCO
ঘ. UNICEF

সঠিক উত্তরঃ গ. UNESCO

BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-
ক. Newly Development Bank
খ. BRICS Development Bank
গ. Developing Bank
ঘ. New Development Bank

সঠিক উত্তরঃ ঘ. New Development Bank

যদি x + y = 17, xy = 60 হয়, তবে x – y এর মান কত?
ক. ৫
খ. ৭
গ. ৮
ঘ. ৯

সঠিক উত্তরঃ খ. ৭

‘দেশে বিদেশে’র লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ মুজতবা আলী
গ. ফররুখ আহমেদ
ঘ. শওকত ওসমান

সঠিক উত্তরঃ খ. সৈয়দ মুজতবা আলী

এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
ক. ১/২
খ. ১/৩
গ. ১/৬
ঘ. ১/১২

সঠিক উত্তরঃ ক. ১/২

কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. ৪০০ জন
খ. ৫০০ জন
গ. ৫৬০ জন
ঘ. ৭৬০ জন

সঠিক উত্তরঃ খ. ৫০০ জন

‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গো + এষণা
খ. গো + ষণা
গ. গ + এষণা
ঘ. গব + এষণা

সঠিক উত্তরঃ ক. গো + এষণা

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯ ১ম ধাপ সহ বিগত বছরের সব প্রশ্ন এখন একসাথে পাবেন MCQ Bank BD অ্যাপে, যেখানে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের সুযোগও রয়েছে।

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
ক. ৩৯
খ. ৪৮
গ. ৫৭
ঘ. ৯৩

সঠিক উত্তরঃ ক. ৩৯

একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
ক. ৩০
খ. ৭৫
গ. ৭০
ঘ. ৩০

সঠিক উত্তরঃ ঘ. ৩০

কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
ক. দুর্নীতি দমন কমিশন
খ. জাতীয় মানবাধিকার কমিশন
গ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ঘ. জাতীয় তথ্য কমিশন

সঠিক উত্তরঃ গ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

There is _ milk in the glass.
ক. a big amount
খ. much
গ. small
ঘ. a little

সঠিক উত্তরঃ ঘ. a little

কোনো একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অংশ ২/৩ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
ক. ৯০
খ. ৮০
গ. ৮৫
ঘ. ১২০

সঠিক উত্তরঃ ক. ৯০

The antonym of ‘insipid’ is-
ক. sanguine
খ. cold
গ. dull
ঘ. exciting

সঠিক উত্তরঃ ঘ. exciting

‘I hardly go out after dusk.’ The correct Bangla translation is:
ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না
খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই
গ. আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই
ঘ. আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই

সঠিক উত্তরঃ খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই

‘The Spirit of Islam’ বইটির লেখক কে?
ক. হাজী মুহম্মদ মহসীন
খ. বেগম রোকেয়া
গ. মওলানা আবুল কালাম আজাদ
ঘ. সৈয়দ আমীর আলী

সঠিক উত্তরঃ ঘ. সৈয়দ আমীর আলী

১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন?
ক. জেনারেল ইয়াহিয়া খান
খ. জেনারেল রাও ফরমান আলী
গ. জেনারেল জিয়াউর রহমান
ঘ. জেনারেল টিক্কা খান

সঠিক উত্তরঃ খ. জেনারেল রাও ফরমান আলী

পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১° হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
ক. ৪ মিনিট
খ. ২০ মিনিট
গ. ৫ মিনিট
ঘ. ১ মিনিট

সঠিক উত্তরঃ ক. ৪ মিনিট

‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
ক. স্মরণি
খ. সরণি
গ. সরণী
ঘ. সারণী

সঠিক উত্তরঃ খ. সরণি

শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
ক. ৮ বার
খ. ৫ বার
গ. ৯ বার
ঘ. ৭ বার

সঠিক উত্তরঃ ক. ৮ বার

কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. প্রগতি
খ. গৃহস্থ
গ. ছা-পোষা
ঘ. উপকূল

সঠিক উত্তরঃ ক. প্রগতি

Choose the word with correct spelling:
ক. ricieve
খ. receve
গ. receive
ঘ. recieve

সঠিক উত্তরঃ গ. receive

প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
ক. ১৪
খ. ১২
গ. ১৫
ঘ. ১৩

সঠিক উত্তরঃ গ. ১৫

সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ক. স্থূলকোণ
খ. সরলকোণ
গ. সূক্ষ্মকোণ
ঘ. পূরককোণ

সঠিক উত্তরঃ গ. সূক্ষ্মকোণ

MCQ Bank BD অ্যাপে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯ ১ম ধাপ সহ পূর্ববর্তী বছরের সব প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করতে পারবেন।

বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. বিষুব অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. পাহাড়ের ওপর

সঠিক উত্তরঃ গ. মেরু অঞ্চলে

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
খ. সম্রাট আকবর
গ. শায়েস্তা খান
ঘ. শেখ হাসিনা

সঠিক উত্তরঃ খ. সম্রাট আকবর

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ) ২০১৯ নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. মোস্তফা সরয়ার ফারুকী
খ. তারেক মাসুদ
গ. আব্দুল গাফ্ফার চৌধুরী
ঘ. নাসির উদ্দীন ইউসুফ

সঠিক উত্তরঃ গ. আব্দুল গাফ্ফার চৌধুরী

শুদ্ধ বানান কোনটি?
ক. করুণচান
খ. গাড়ী
গ. বিভীষিকা
ঘ. বিভিষীকা

সঠিক উত্তরঃ গ. বিভীষিকা

‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. আরবি
ঘ. ফারসি

সঠিক উত্তরঃ খ. বাংলা

The opposite word of ‘Delete’ is
ক. Injure
খ. Delay
গ. Insert
ঘ. Trap

সঠিক উত্তরঃ গ. Insert

একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. ৬
খ. ৩
গ. ৩
ঘ. ৮

সঠিক উত্তরঃ গ. ৩

আরো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেখুনঃ
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম পর্যায়) ২০২২
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়) ২০২২
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) ২০২২
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় ধাপ) ২০১৯
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (সেট ২৫৯৪)(৩য় ধাপ)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (সেট ৩৬৯৭)(৩য় ধাপ)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯(সেট ১৪৯১)(৩য় ধাপ)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (সেট ২৮১৫)(৪র্থ ধাপ)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯(সেট ৪০২১)(৪র্থ ধাপ)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯(সেট ৫১২৪)(৪র্থ ধাপ)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯(সেট ৮৪৩৩)(৪র্থ ধাপ)

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com