১৫ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-১) ২০১৯

নিচের কোন শব্দটি প্রাতিপদিক?
ক. লাঙ্গল
খ. দম্পতি
গ. লেখা
ঘ. সাধিত

সঠিক উত্তরঃ ক. লাঙ্গল

কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয় ?
ক. নেতা
খ. কবি
গ. দাতা
ঘ. বাদশাহ

সঠিক উত্তরঃ খ. কবি

’আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয় ?
ক. আহ্বান
খ. নিমন্ত্রণ
গ. প্রত্যাবান
ঘ. আবাহন

সঠিক উত্তরঃ গ. প্রত্যাবান

’মন না মতি’ বাগধারার অর্থ কী ?
ক. চালবাজি
খ. অস্থির মানব মন
গ. অরাজক পরিস্থিতি
ঘ. অমূল্য সম্পদ

সঠিক উত্তরঃ খ. অস্থির মানব মন

‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – এক কথায় তাকে কী বলে ?
ক. বীরপুত্র
খ. রত্নগর্ভা
গ. স্বর্ণমাতা
ঘ. বীরপ্রসূ

সঠিক উত্তরঃ ঘ. বীরপ্রসূ

অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. জলধি
খ. গগন
গ. পানি
ঘ. অবনি

সঠিক উত্তরঃ গ. পানি

’দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. √দীপ্য + মান
খ. √দিপ্য + মানচ
গ. √দিপ + শানচ
ঘ. √দীপ + শানচ

সঠিক উত্তরঃ ঘ. √দীপ + শানচ

অনেক পরীক্ষার্থী পুরনো প্রশ্নপত্র খুঁজে পেতে প্রচুর সময় নষ্ট করেন। অথচ MCQ Bank BD অ্যাপে আপনি সহজেই পূর্ববর্তী বছরের সকল প্রশ্ন এক জায়গায় পাবেন এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে সেগুলো অনুশীলনও করতে পারবেন।

এই অ্যাপটি আপনার দেওয়া ভুল উত্তর, উত্তর না দেওয়া প্রশ্ন এবং কঠিন এমসিকিউগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রাখে। ফলে আপনি পরে সেগুলো দেখে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করতে পারবেন। এমনকি ইচ্ছামতো সেই প্রশ্নগুলো দিয়ে নতুন করে নিজের জন্য আলাদা টেস্টও তৈরি করতে পারবেন।

MCQ Bank BD অ্যাপে রয়েছে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ নিয়ে তৈরি মডেল টেস্ট, যা আপনার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী।

এছাড়াও অ্যাপটির মাধ্যমে আপনি নিজের দুর্বল বিষয় বা টপিক আলাদা করে স্টাডি করতে পারবেন, যাতে নির্দিষ্টভাবে উন্নতি করা যায়।

বিশেষ করে নির্দিষ্ট কোনো পদের জন্যও আপনি নিজের মতো করে মডেল টেস্ট তৈরি করে অনুশীলন করতে পারেন, যা আপনাকে বাস্তব পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে।

তাই আপনার প্রস্তুতিকে আরও কার্যকর ও সংগঠিত করতে আজই MCQ Bank BD অ্যাপ ব্যবহার করুন, স্মার্টভাবে পড়ুন, আত্মবিশ্বাসের সঙ্গে সফল হোন।

নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ ?
ক. ট
খ. থ
গ. ড
ঘ. ভ

সঠিক উত্তরঃ গ. ড

শুদ্ধ বানান কোনটি ?
ক. ষ্টেশন
খ. রুগ্‌ণ
গ. বিপ্রকর্স
ঘ. সাধারন

সঠিক উত্তরঃ খ. রুগ্‌ণ

’মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. তুর্কি
খ. আরবি
গ. ফারসি
ঘ. ফরাসি

সঠিক উত্তরঃ খ. আরবি

’পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ – বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মকারকে শূন্য
গ. কর্তৃকারকে শূন্য
ঘ. করণ কারকে শূন্য

সঠিক উত্তরঃ গ. কর্তৃকারকে শূন্য

কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ ?
ক. শৈব
খ. সৌর
গ. দৈব
ঘ. চৈত্র

সঠিক উত্তরঃ খ. সৌর

অর্থ অনুসারে ‘হরিণ’ কোন ধরনের শব্দ ?
ক. যৌগিক
খ. মৌলিক
গ. যোগরূঢ়
ঘ. রূঢ়ি

সঠিক উত্তরঃ ঘ. রূঢ়ি

শিক্ষক নিবন্ধন এর আরও প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর পেতে ঘুরে আসুন “শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক ও সমাধান” ক্যাটাগরি থেকে।

বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে –
ক. ৩২, ৮, ১০
খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২
ঘ. ৩২, ৭, ৯

সঠিক উত্তরঃ ক. ৩২, ৮, ১০

নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী ?
ক. শুকনো
খ. সাথে
গ. জুতা
ঘ. বুনো

সঠিক উত্তরঃ গ. জুতা

উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ড বাক্যের শেষে) বসাতে হবে –
ক. কমা
খ. কোলন
গ. কোলন ড্যাস
ঘ. হাইফেন

সঠিক উত্তরঃ ক. কমা

’খাতক’ – এর বিপরীত শব্দ –
ক. অনিষ্ট
খ. লায়েক
গ. লোকসান
ঘ. মহাজন

সঠিক উত্তরঃ ঘ. মহাজন

Phoneme শব্দের অর্থ –
ক. শব্দমূল
খ. নাম প্রকৃতি
গ. রূপ
ঘ. ধ্বনিমূল

সঠিক উত্তরঃ ঘ. ধ্বনিমূল

’অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্তপদ ?
ক. উপমিত কর্মধারয়
খ. রূপক কর্মধারয়
গ. অলুক তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয়

সঠিক উত্তরঃ ঘ. উপমান কর্মধারয়

’হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি ?
ক. ক + ষ
খ. হ + ম
গ. হ + ন
ঘ. ষ + ণ

সঠিক উত্তরঃ খ. হ + ম

Apenthesis -এর অর্থ –
ক. স্বরসংগতি
খ. স্বরাগম
গ. অভিশ্রুতি
ঘ. অপিনিহিতি

সঠিক উত্তরঃ

’ভাস্বর’ – এর সন্ধি বিচ্ছেদ কী ?
ক. ভাস্ + সর
খ. ভাস + কর
গ. ভাস্ + বর
ঘ. ভা + স্বর

সঠিক উত্তরঃ গ. ভাস্ + বর

আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি ?
ক. আমটা খাও
খ. সবাই এখানে আসুন
গ. সুখী হও
ঘ. নিজের দিকে খেয়াল রাখ

সঠিক উত্তরঃ ক. আমটা খাও

’চক্ষুদান করা’ – বাগধারাটির অর্থ কী ?
ক. পক্ষপাতিত্ব করা
খ. সৌভাগ্য লাভ
গ. চুরি করা
ঘ. নষ্ট করা

সঠিক উত্তরঃ গ. চুরি করা

গুণ ও বৃদ্ধি বলা হয় –
ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
খ. কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
গ. নাম-প্রকৃতির পরিবর্তনকে
ঘ. প্রাতিপদিকের পরিবর্তনকে

সঠিক উত্তরঃ ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

His behaviour surprised me. (Passive)
ক. I surprised at his behaviour
খ. I was surprised with his behaviour
গ. I had been surprised at his behaviour
ঘ. I was surprised at his behaviour

সঠিক উত্তরঃ ঘ. I was surprised at his behaviour

While living in poverty, the poet had to __ a great deal of sufferings.
ক. see through
খ. put up with
গ. pass by
ঘ. fall back

সঠিক উত্তরঃ খ. put up with

The word ‘Camouflage’ means _
ক. disguise
খ. difficult
গ. heavy
ঘ. dangerous

সঠিক উত্তরঃ ক. disguise

It burns the prettiest of any wood. (Positive)
ক. No other wood is as pretty as it burns.
খ. No other wood burns is as pretty as it.
গ. No other wood burns as pretty as it.
ঘ. No other wood burn as pretty as it.

সঠিক উত্তরঃ গ. No other wood burns as pretty as it.

Anybody can apply for the post. Here ‘anybody’ is __
ক. Possessive pronoun
খ. Indefinite pronoun
গ. Distributive pronoun
ঘ. Relative pronoun

সঠিক উত্তরঃ খ. Indefinite pronoun

‘Once in a blue moon’ means _
ক. full moon night
খ. very rarely
গ. very often
ঘ. moonlit night

সঠিক উত্তরঃ খ. very rarely

I opened the door as soon as I _ the bell.
ক. have heard
খ. was hearing
গ. heard
ঘ. am heard

সঠিক উত্তরঃ গ. heard

He talks as if __
ক. he was mad.
খ. he is mad.
গ. he were mad.
ঘ. he will be mad.

সঠিক উত্তরঃ গ. he were mad.

He parted _ his friends in tears.
ক. with
খ. from
গ. against
ঘ. beside

সঠিক উত্তরঃ খ. from

Choose the correct sentence __
ক. It rained last night.
খ. It rains last night.
গ. It will rain last night.
ঘ. It rain last night.

সঠিক উত্তরঃ ক. It rained last night.

‘Get rid of’ means __
ক. listen
খ. express
গ. pretend
ঘ. to be free from

সঠিক উত্তরঃ ঘ. to be free from

The teacher made the children _ the book.
ক. reading
খ. to read
গ. read
ঘ. reads

সঠিক উত্তরঃ গ. read

The word ‘homogeneous’ means __
ক. dissimilar
খ. of the same place
গ. of the same density
ঘ. of the same kind

সঠিক উত্তরঃ ঘ. of the same kind

আমরা বিষয়টি আলোচনা করব।
ক. We shall discuss about the matter.
খ. We shall discuss to the matter.
গ. We should discuss on the matter.
ঘ. We shall discuss the matter.

সঠিক উত্তরঃ ঘ. We shall discuss the matter.

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ?
ক. You will find such a country nowhere?
খ. Nowhere you will find such a country?
গ. Nowhere will you find such a country?
ঘ. You will find a country like this nowhere?

সঠিক উত্তরঃ গ. Nowhere will you find such a country?

Who is calling me? (Passive)
ক. By whom am I called?
খ. By whom I am called?
গ. By whom I was called?
ঘ. By whom am I being called?

সঠিক উত্তরঃ ঘ. By whom am I being called?

The roads of Rajshahi are wider __
ক. than those of Dhaka.
খ. than Dhaka.
গ. than that of Dhaka.
ঘ. than Dhaka’s roads.

সঠিক উত্তরঃ ক. than those of Dhaka.

১৫ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-১) ২০১৯ নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

A speech full of too many word is __
ক. A big speech
খ. Maiden speech
গ. An unimportant speech
ঘ. A verbose speech

সঠিক উত্তরঃ ঘ. A verbose speech

Credit Tk. 5,000 _ my account.
ক. with
খ. to
গ. in
ঘ. for

সঠিক উত্তরঃ খ. to

All love flower. (Interrogative)?
ক. Who does not love flower?
খ. Who do not love flower?
গ. Who did not love flower?
ঘ. Do all love flower?

সঠিক উত্তরঃ ক. Who does not love flower?

The adjective form of the word ‘Study’ is __
ক. study
খ. studily
গ. stupidity
ঘ. studious

সঠিক উত্তরঃ ঘ. studious

He said, ‘I went to Tangail.’ (Indirect)
ক. He said that had he gone to Tangail.
খ. He said that I had gone to Tangail.
গ. He said that he had gone to Tangail.
ঘ. He said that he went to Tangail.

সঠিক উত্তরঃ গ. He said that he had gone to Tangail.

The verb of the word ‘economy’ is __
ক. economic
খ. economical
গ. economically
ঘ. economize

সঠিক উত্তরঃ ঘ. economize

A person whose head is in the clouds is _
ক. proud
খ. a day dreamer
গ. an aviator
ঘ. useless

সঠিক উত্তরঃ খ. a day dreamer

শব্দটি কেটে দাও _
ক. Pen through the word.
খ. Cut the word.
গ. Cut through the word.
ঘ. Cut out the word.

সঠিক উত্তরঃ ক. Pen through the word.

জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন –
ক. ৩১০০ টাকা
খ. ৩২০০ টাকা
গ. ৩২৫০ টাকা
ঘ. ৩৩০০ টাকা

সঠিক উত্তরঃ ঘ. ৩৩০০ টাকা

একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো ?
ক. ৫০%
খ. ৫৫%
গ. ৬০%
ঘ. ৪০%

সঠিক উত্তরঃ ক. ৫০%

দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল –
ক. ৮
খ. ৯
গ. ১৭
ঘ. ১৮

সঠিক উত্তরঃ গ. ১৭

একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো –
ক. ২০০ মিটার
খ. ২৫০ মিটার
গ. ৩৫০ মিটার
ঘ. ৪৫০ মিটার

সঠিক উত্তরঃ ঘ. ৪৫০ মিটার

একটি বর্গের কর্ণের দৈর্ঘ 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক –
ক. 6 একক
খ. 12 একক
গ. 20 একক
ঘ. 24 একক

সঠিক উত্তরঃ খ. 12 একক

4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক ?
ক. √3
খ. 4√3
গ. 8√3
ঘ. 16√3

সঠিক উত্তরঃ গ. 8√3

4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক ?
ক. 0
খ. 60
গ. 80
ঘ. 120

সঠিক উত্তরঃ ক. 0

একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে.মি.। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব ?
ক. 90°
খ. 42°
গ. 45°
ঘ. 60°

সঠিক উত্তরঃ ক. 90°

এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত ?
ক. 10%
খ. 20%
গ. 30%
ঘ. 40%

সঠিক উত্তরঃ ঘ. 40%

∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে ∠A এর মান কত ?
ক. 36°
খ. 18°
গ. 54°
ঘ. 45°

সঠিক উত্তরঃ গ. 54°

১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত ?
ক. ৮৮
খ. ৭৮
গ. ৮৭
ঘ. ৬৫

সঠিক উত্তরঃ ক. ৮৮

দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত ?
ক. ১১, ১২
খ. ১০, ১১
গ. ১২, ১৩
ঘ. ৯, ১০

সঠিক উত্তরঃ ক. ১১, ১২

৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫% ?
ক. ৬০
খ. ৬৫
গ. ৭৮
ঘ. ৯৫

সঠিক উত্তরঃ ক. ৬০

৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা ?
ক. ১২০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১৫০০ টাকা
ঘ. ২০০০ টাকা

সঠিক উত্তরঃ ঘ. ২০০০ টাকা

একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।
ক. ৯
খ. ১৫
গ. ১০
ঘ. ৬

সঠিক উত্তরঃ ঘ. ৬

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
ক. প্রধান বিচারপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. চিফ হুইপ

সঠিক উত্তরঃ গ. স্পিকার

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া

সঠিক উত্তরঃ গ. ফ্রান্স

বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত ?
ক. পটুয়াখালী
খ. সুনামগঞ্জ
গ. কক্সবাজার
ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তরঃ গ. কক্সবাজার

শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
ক. বটেশ্বর, সিলেট
খ. ঘাটাইল, মানিকগঞ্জ
গ. লেবুখালী, পটুয়াখালী
ঘ. ভাটিয়ারি, চট্টগ্রাম

সঠিক উত্তরঃ গ. লেবুখালী, পটুয়াখালী

ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে ?
ক. সবচেয়ে দরিদ্র ৮ টি দেশ
খ. সবচেয়ে শিল্পোন্নত ৮ টি দেশ
গ. সবচেয়ে উন্নত ৮ টি দেশ
ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ

সঠিক উত্তরঃ ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
ক. RAM
খ. ROM
গ. হার্ডডিস্ক
ঘ. অপারেটিং সিস্টেম

সঠিক উত্তরঃ খ. ROM

ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিচের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ ?
ক. সুদান
খ. ইয়েমেন
গ. মোজাম্বিক
ঘ. সিয়েরালিওন

সঠিক উত্তরঃ গ. মোজাম্বিক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল নিচের কোনটি ?
ক. ২০১০ – ২০২৫
খ. ২০২০ – ২০৩০
গ. ২০১৬ – ২০৩০
ঘ. ২০১৬ – ২০৩৫

সঠিক উত্তরঃ গ. ২০১৬ – ২০৩০

দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?
ক. সিলেট
খ. ময়মনসিংহ
গ. কুমিল্লা
ঘ. নোয়াখালী

সঠিক উত্তরঃ খ. ময়মনসিংহ

বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় ?
ক. ৫ অক্টোবর
খ. ২৯ জানুয়ারি
গ. ২ এপ্রিল
ঘ. ৯ জুলাই

সঠিক উত্তরঃ গ. ২ এপ্রিল

বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি ?
ক. ভারত – বাংলাদেশ সীমান্ত
খ. ভারত – পাকিস্তান সীমান্ত
গ. পাকিস্তান – চীন সীমান্ত
ঘ. মিয়ানমার – থাইল্যান্ড সীমান্ত

সঠিক উত্তরঃ ক. ভারত – বাংলাদেশ সীমান্ত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ভারত
ঘ. কানাডা

সঠিক উত্তরঃ ক. যুক্তরাষ্ট্র

ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ‘ইউরো’ চালু করতে বাধ্য নয় ?
ক. নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য
খ. নিউজিল্যান্ড ও ডেনমার্ক
গ. ডেনমার্ক ও যুক্তরাজ্য
ঘ. সুইডেন ও বেলজিয়াম

সঠিক উত্তরঃ গ. ডেনমার্ক ও যুক্তরাজ্য

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯৭ সালে
গ. ২০০১ সালে
ঘ. ১৯৯৯ সালে

সঠিক উত্তরঃ ক. ১৯৯৮ সালে

২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. ব্রাজিল
ঘ. ক্রোয়েশিয়া

সঠিক উত্তরঃ ঘ. ক্রোয়েশিয়া

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?
ক. বঙ্গ
খ. পুণ্ড্রবর্ধন
গ. গৌড়
ঘ. সমতট

সঠিক উত্তরঃ খ. পুণ্ড্রবর্ধন

আকাশ নীল দেখায় কারণ নীল রঙের –
ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
খ. বিক্ষেপণ বেশি
গ. প্রতিফলন বেশি
ঘ. শোষণ বেশি

সঠিক উত্তরঃ খ. বিক্ষেপণ বেশি

২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?
ক. অলিভার হার্ট
খ. জ্যাঁ তিরোল
গ. ক্লডিয়া গোল্ডিন
ঘ. উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার

সঠিক উত্তরঃ গ. ক্লডিয়া গোল্ডিন

কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে ?
ক. ২০১৯ – ২০ সালকে
খ. ২০২০ – ২১ সালকে
গ. ২০২১ – ২২ সালকে
ঘ. ২০২২ – ২৩ সালকে

সঠিক উত্তরঃ খ. ২০২০ – ২১ সালকে

জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?
ক. ৬ এপ্রিল, ১৯৪২ সালে
খ. ১৭ জুন, ১৯৪৩ সালে
গ. ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে
ঘ. ১৫ জানুয়ারি, ১৯৪০ সালে

সঠিক উত্তরঃ গ. ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে

১৫ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-১) ২০১৯ নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই টেস্ট বা পরীক্ষা বাস্তব পরীক্ষার মতো দিতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।

বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন

সঠিক উত্তরঃ গ. নাইট্রোজেন

ইউয়ান কোন দেশের মুদ্রা?
ক. মিয়ানমার
খ. ভিয়েতনাম
গ. থাইল্যান্ড
ঘ. চীন

সঠিক উত্তরঃ ঘ. চীন

ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
ক. মেক্সিকো
খ. জাপান
গ. ইতালি
ঘ. রাশিয়া

সঠিক উত্তরঃ গ. ইতালি

কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে –
ক. ক্যালসিয়াম অক্সালেট
খ. ক্যালসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম ফসফেট
ঘ. ক্যালসিয়াম সালফেট

সঠিক উত্তরঃ ক. ক্যালসিয়াম অক্সালেট

আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?
ক. ভারত
খ. চীন
গ. বাংলাদেশ
ঘ. রাশিয়া

সঠিক উত্তরঃ ঘ. রাশিয়া

আরো বিগত শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উত্তর পেতে দেখুনঃ
১৭ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-১) ২০২২
১৭ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০২২
১৭ তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০২২
১৬ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-১) ২০১৯
১৬ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০১৯
১৬ তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৯
১৫ তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৯
১৫ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০১৯

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2026 Copyright: MCQBankBD.Com